ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

গাজা উপত্যকায় ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় ‘বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ’ অনুমতি না দেয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাত বিলিয়ন ডলার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ […]

বিস্তারিত পড়ুন

অবশেষে মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার (৩ মে ২০২৪) দুপুরে মুক্তিলাভ করেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামার মুক্তি লাভের খবর পেয়ে হাজার হাজার মানুষ কারাগারের সামনে ভিড় করে ছিলেন। কিন্তু প্রশাসনের নাটকীয়তায় তিনি আটকে যান। হতাশ হয়ে ফিরে যান স্বজন ও সমর্থকেরা। আজ আল্লামা মামুনুল হকের মুক্তির […]

বিস্তারিত পড়ুন

রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে হামাসের কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর ভাবে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (১ মে ২০২৪) হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ-সমর্থিত লেবাননের ‘আল-মানার’ চ্যানেলে তিনি বলেন, শত্রুপক্ষ যদি রাফায় স্থলঅভিযান চালায়, তবে আলোচনা বন্ধ হয়ে যাবে। কারণ প্রতিরোধ আন্দোলন গুলির মধ্যে আলোচনা চালায় না। হামদান আরও […]

বিস্তারিত পড়ুন

আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদী

আর আকারে-ইঙ্গিতে নয়, তার বিরুদ্ধে তোলা ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে না চলার অভিযোগের মাঝেই লোকসভা নির্বাচনের প্রচারে এবার সরাসরি মুসলিমদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তেলেঙ্গানাতে একটি সভায় তিনি জানিয়েছেন কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি, দলিত, ওবিসি-র সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায়, তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে দেবেন না। […]

বিস্তারিত পড়ুন

বিসিএর সাথে মতবিনিময়ে প্রবাসীদের দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

সাঈদ চৌধুরী বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের (বিসিএ) সাথে মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি প্রবাসীদের দুর্দশা লাঘবের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যে কাজ করছে, তখনকার প্রবাসী নেতৃবৃন্দ সে কাজ নিজেরা করেছেন। বিসিএ প্রেসিডেন্ট […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল বিরোধী বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশ বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হ্যামিলটন হল নামের ওই ভবনে তারা প্রবেশ করছে। সেখানে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ বন্ধ […]

বিস্তারিত পড়ুন

মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহ.) এক অবিস্মরণীয় নাম

সাঈদ চৌধুরী সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহ.) স্মরণে ব্রিটেনের জনপ্রিয় ‘ইকরা টিভি’ আয়োজিত আলোচনা ও দোওয়া মাহফিলে বক্তারা বলেছেন, সত্যের পথে দৃঢ়চেতা এক সংগ্রামী সাধক ছিলেন মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহ.)। ইসলামী শিক্ষা এবং তাহযীব-তামাদ্দুনের বিকাশে তিনি আজীবন সাধনা করেছেন। কোন ধরণের লোভ-লালসা, অলসতা ও […]

বিস্তারিত পড়ুন

বকেয়ার কারণে বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলছে বিদেশি এয়ারলাইন্স

মুকিমুল আহসান বাংলাদেশ থেকে অর্থ ছাড় করে নিজ দেশে নিতে না পারায় টিকিটের মূল্য বাড়িয়েই চলেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশে আটকে আছে তাদের পাওনা ৩২ কোটি ৩০ লাখ ডলার। এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুত এই বকেয়া পরিশোধের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ। বুধবার ২৪শে এপ্রিল […]

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ সোমবার (২৯ এপ্রিল ২০২৪) পদত্যাগ করেছেন। এক বক্তব্যে হামজা বলেছেন, নিজের মূল্যবোধ ও নীতি নিয়ে আমি ব্যবসা করতে চাই না। ক্ষমতা ধরে রাখার জন্য যার-তার সঙ্গে চুক্তিও করতে চাই না। হামজা ইউসুফের দল স্কটিশ ন্যাশনাল পার্টি সরকার গঠন করেছিল স্কটিশ গ্রিনস পার্টির সঙ্গে। তাদের জোটের চুক্তি নিয়ে বিরোধের পর, […]

বিস্তারিত পড়ুন

হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিলিস্তিনি পতাকা!

ইসরাইল-বিরোধী বিক্ষোভকারীরা আমেরকিার হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ নিয়ে বিশাল প্রতিবেদন করেছে। হার্ভার্ডের আইকনিক মূর্তির উপরে ফিলিস্তিনি পতাকার ছবি নিউ ইয়র্ক পোস্ট-সহ আন্তর্জাতিক খবরে প্রাধান্য পাচ্ছে। নেট দুনিয়ায় এটি বেশ ভাইরাল হয়েছে৷ শনিবার রাতের ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের একটি দল জন হার্ভার্ডের আইকনিক মূর্তির উপরে একটি বড় […]

বিস্তারিত পড়ুন