যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুলের বাসভবন পরিদর্শন করলেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের মনিহারস্থ নীলগঞ্জ প্রফেসর পাড়ার বাসভবন পরিদর্শন করেছেন। ৩১ জুলাই (জুমআ বার) শহরের ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোডের বাসভবনে গিয়ে তারা সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে […]

বিস্তারিত পড়ুন

যখন বিবেক ঘুমায়, ঘুমায়না জালালাবাদ

আহবাব মোস্তফা খান : কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের ত্রিতল থেকে যখন প্রথম সুরমা নদীর বাতাসে মিশেছিল একটি কাগজের গন্ধ, তখন কে জানতো এই উদ্যোগ একদিন হয়ে উঠবে সিলেটের কোটি মানুষের সুখ-দুঃখের বিশ্বস্ত কথক? সালটা ছিল ১৯৯৩। পহেলা আগস্ট জন্ম নেওয়া দৈনিক জালালাবাদ আজ ৩৩ বছরের সিঁড়ি ভেঙে পা রাখলো গৌরবময় ৩৪ বছরে…। এটি কেবল একটি […]

বিস্তারিত পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী […]

বিস্তারিত পড়ুন

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?

সজল দাস বিবিসি ১৩টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। যেখানে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ। অন্য বিকল্প রুট লোহিত সাগরেও মাঝেমধ্যে […]

বিস্তারিত পড়ুন

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

তারেকুজ্জামান শিমুল বিবিসি দেড় মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দি আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে দেশটির সরকার নীতিগতভাবে রাজি হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের মুখপ্রাত্র মো. আকতারুল ইসলাম। যেসব মামলার কারণে মি. আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল, সেগুলোর প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার […]

বিস্তারিত পড়ুন

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্মসচিব […]

বিস্তারিত পড়ুন

হামলার পর এবার ছাত্রদলের মামলা : এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন ও সারজিস আলম-সহ অর্ধশতাধিক আসামী

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রদল ও যুবদলের চতুর্মুখী ভয়াবহ হামলার পর এবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জে মামলা দিয়েছে ছাত্রদল। এতে হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, […]

বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও বিরোধীদলীয় চিফ হুইপসহ নেতৃবৃন্দকে পুলিশ কর্তৃক হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গত ২৮ জুলাই মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা এবং ২৯ জুলাই মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামসহ […]

বিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন। এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ (৩০ জুলাই ২০২৬) সচিবালয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে […]

বিস্তারিত পড়ুন