১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন রাত ৮টা থেকে নতুন মূল্যহার কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজধানীতেই এ সিলিন্ডার দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মোটরযানে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে।

নভেম্বর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *