সংসদে সংরক্ষিত আসনে এলিজা জামান নির্বাচিত

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) এ-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংরক্ষিত এ আসনে তিনি একমাত্র প্রার্থী ছিলেন। তাই আগামী ১২ নভেম্বর নির্ধারিত ভোটগ্রহণ আয়োজনের আর প্রয়োজন হচ্ছে না।

এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দলের নারী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

মিরপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন।

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে ওই ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন মিষ্টি। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *