‘‘কথা না শোনা’ মন্ত্রী-এমপির কপাল পুড়ছে’

উপজেলা নির্বাচনে স্বজনপ্রীতি নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘‘কথা না শোনা’ মন্ত্রী-এমপির কপাল পুড়ছে’। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্দেশনা আমলে না নিয়ে উপজেলা নির্বাচনে স্বজনরা প্রার্থী হওয়ায় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগ দলীয় এমপি ও মন্ত্রীর। সাংগঠনিক শাস্তির খড়গ নেমে আসছে তাদের ওপর। কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ-পদবি। এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন […]

বিস্তারিত পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন ইসরাইল বিরোধী সমাবেশ থেকে আটক

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রিন পার্টির জিল স্টেইনকে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরাইল বিরোধী বিক্ষোভ থেকে পুলিশ আটক করেছে। রবিবার বিক্ষোভ সমাবেশ থেকে তাকে আটক করা হয়েছে বলে তার মুখপাত্র জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ বিরোধী অভিযানের সময় পুলিশের হাতে আটক ১০০ জনের মধ্যে স্টেইনও ছিলেন। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জিল স্টেইন গ্রিন […]

বিস্তারিত পড়ুন

আমেরিকার বন্দুকধারীদের গুলিতে মারা গেছেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবুল

আমেরিকার নিউইয়র্ক বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি মারা গেছেন। নিহতরা হলেন সিলেটের মোঃ ইউসুফ ও কুমিল্লার বাবুল মিয়া। শনিবার দুপুর দেড়টায় এই নির্মম ঘটনাটি ঘটেছে। সিলেট শহরতলী মেজরটিলা নিবাসী নুরুল হক মেম্বারের বড় ছেলে আবু সালেহ মোঃ ইউসুফ মাত্র বছর দিন আগে আমেরিকায় গিয়েছেন। নিউইয়র্কের বাফেলোতে হিজলউড এলাকায় বাস করতেন। নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। […]

বিস্তারিত পড়ুন

গাজা ইস্যুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার ক্ষেত্রে মার্কিন নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডিনে এক পোস্টে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত তার পদত্যাগের কথা নিশ্চিত করেন। মার্কিন নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি। গাজায় চলমান যুদ্ধ নিয়ে […]

বিস্তারিত পড়ুন

হার্ভার্ড থেকে ইয়েল, ফিলিস্তিনের পক্ষে আমেরিকার যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহবান জানানো হচ্ছে। গত ৭ই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং সেটির জের ধরে ইসরায়েলে গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখনো পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বেড়েই […]

বিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটি : ৩৬০০ টাকা কেজি দামের বিস্কুট কেনেন কর্মকর্তারা

ড্রিঞ্জা চাম্বুগং ঢাকা ২০২৩ সালের ডিসেম্বর মাস। ওই মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে মোট সাতবার বিস্কুট কেনা হয়। এর মধ্যে পাঁচবার প্রতি কেজি বিস্কুট কেনা হয় ৩ হাজার ৬০০ টাকায়। বাকি দুবার কেনা বিস্কুটের দাম পড়ে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা। কেনাকাটার ভাউচার সংগ্রহ করে দেখা যায়, বিস্কুটগুলো কেনা […]

বিস্তারিত পড়ুন

ভারতের নির্বাচন: মোদি-হাওয়া ওঠেনি, তাই মুসলমান জুজু

সৌম্য বন্দ্যোপাধ্যায় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। হতাশাচ্ছন্ন বিরোধীরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। বিজেপি কিছুটা চিন্তিত। দুই শিবিরের আশা ও চিন্তার কারণ ভোটের হার কম হওয়া। সকালটা দেখে বাকি দিন কেমন যাবে বলা গেলেও ভারতের লোকসভার ভোটের প্রথম পর্ব দেখে বলা সম্ভব নয়, বাকি পর্বগুলোয় ভোটার […]

বিস্তারিত পড়ুন

ইস্তিস্কার নামাজে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতার, জামায়াতের নিন্দা

সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষার জন্য মহান আল্লাহ তা’য়ালার রহমত ও বৃষ্টি কামনায় ২৪ এপ্রিল রাজধানীর আফতাব নগরে জামায়াতে ইসলামী আয়োজিত সালাতুল ইস্তিস্কাহ আদায়কালে পুলিশী বাধা, হয়রানী ও গ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। এক বিবৃতি […]

বিস্তারিত পড়ুন

‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

তাফসীর বাবু ভাগ্য ঘোরানোর আশা নিয়ে একবছর আগে মালয়েশিয়া গিয়েছিলেন নারায়ণগঞ্জের মো. সেলিম। ধারদেনা করে তার খরচ হয়েছিলো প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু যে কাজের কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিলো রিক্রুটিং এজেন্সি, বিদেশি গিয়ে তার বিপরীত কাজে যুক্ত করা হয় সেলিমকে। “আমি বলেছিলাম কনস্ট্রাকশনের সাধারণ কাজগুলোতে যেন দেয়া হয়। কিন্তু ওরা আমাকে শুরুতেই […]

বিস্তারিত পড়ুন

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারে ৭৮তম জন্মবার্ষিকী পালিত

হুমায়ূন রশিদ চৌধূরী উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক প্রয়াত হাসান শাহরিয়ারের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচার বাসভবন ও জন্মস্থান সুনামগঞ্জের হাসননগরস্থ বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৪৬ সালের ২৫ এপ্রিল বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাসন নগর এলাকায় জন্মগ্রহণ করেন হাসান […]

বিস্তারিত পড়ুন