মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের […]

বিস্তারিত পড়ুন

ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের কারণ কী?

সজল দাসবিবিসি গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনের দেয়াল। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে টিকা ও চিকিৎসা দেওয়ার সরঞ্জাম। চেয়ার, টেবিল, এসিসহ সব আসবাবপত্রও লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপ। শনিবার দুপুরে সরেজমিন এমন পরিস্থিতিই দেখা গেল ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি এর কার্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, […]

বিস্তারিত পড়ুন

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে মহিলা জামায়াতের সেমিনার ও মতবিনিময়

বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের নারী প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ সফরে ৭ রাষ্ট্র-সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের পাশাপাশি নিউইয়র্কে চার কর্মদিবসে তুরস্ক, ইরান, পাকিস্তানসহ সাত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাত নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আমে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে […]

বিস্তারিত পড়ুন

সাভারে পুলিশ সদস্যকে হত্যা: গ্রেফতার মারুন কারাগারে, রিমান্ড শুনানি রোববার

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার এজাহারভুক্ত আসামি মারুনকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর […]

বিস্তারিত পড়ুন

ককটেল ইস্যুতে পাটওয়ারীকে ‘জিজ্ঞাসাবাদ করা উচিত’ মন্তব্য ডিএমপির

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নাসীরুদ্দীন […]

বিস্তারিত পড়ুন

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : শিবিরের এমসি কলেজ নবীনবরণে জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশ ও সমাজের নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক শিক্ষায় ভালো ফল কিংবা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী দক্ষতা অর্জন করে […]

বিস্তারিত পড়ুন

মার্কিন বিমান নিষেধাজ্ঞায় যোগ দিলে আঞ্চলিক দেশগুলোর বিমানবন্দরও অচল হতে পারে: ইরানের হুঁশিয়ারি

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী বিমান চলাচল নিষেধাজ্ঞায় যোগ দেয়, তাহলে তাদের বিমানবন্দরেও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ইরানি ব্যবসায়ী ও যাত্রীদের চলাচলে বাধা দেওয়া, ইরানি ফ্লাইট পরিচালনা বন্ধ করা কিংবা আকাশপথে […]

বিস্তারিত পড়ুন

সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : সিলেটে ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি অভিযোগ করেছেন, মাত্র সাত মাসের মধ্যেই সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁর দাবি, গণভোটের রায় বাতিলের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, […]

বিস্তারিত পড়ুন