সরকারি কোষাগার থেকে এবারের নির্বাচনে মোট কত খরচ হচ্ছে?

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রিজাইডিং-পোলিং অফিসারসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের দু’দিনের সম্মানী ভাতা দেয়া হবে। এর ফলে আগের নির্বাচনের তুলনায় এবারে ব্যয় হচ্ছে দ্বিগুণেরও বেশী অর্থ। প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রায় দেড় হাজার কোটি টাকা খরচের কথা বলা হলেও শেষ পর্যন্ত এই নির্বাচনের ব্যয় দু হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে […]

বিস্তারিত পড়ুন

দুইটি ব্রিটিশ যুদ্ধজাহাজ আটকে দিয়েছে তুরস্ক

সাঈদ চৌধুরী ব্রিটিশ রয়্যাল নেভি মাইনহান্টার নিজেদের জলসীমার মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে তুরস্ক। যুক্তরাজ্য কর্তৃক ইউক্রেনকে দেয়া এই যুদ্ধজাহাজ তাদের কৃষ্ণ সাগরে প্রবেশেও বাঁধা দিয়েছে। যুক্তরাজ্য এনিয়ে তুরস্কের সঙ্গে কথা বলেছে, তবে সমাধানের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্রিটেন এখনো কোনো মন্তব্য করেনি। তুরস্ক গতকাল মঙ্গলবার বলেছে, যুক্তরাজ্যের দুটি মাইনহান্টার জাহাজকে […]

বিস্তারিত পড়ুন

ইহুদিবিদ্বেষ নিয়ে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লোডিন গে পদত্যাগ করেছেন। ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ নিয়ে মন্তব্য করায় একটি পক্ষের দ্বারা সমালোচিত হয়েছিলেন। কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের ক্রমবর্ধমান চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত মঙ্গলবার প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাইয়ে হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ক্লোডিন। এই বিশ্ববিদ্যালয়ের ৩৮৭ বছরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং […]

বিস্তারিত পড়ুন

হামাসের উপ-প্রধান সালিহ আল-আরোরি বৈরুতে বিস্ফোরণে নিহত

লেবাননের ইসলামী আন্দোলন হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ফিলিস্তিনের হামাসের উপ-প্রধান সালেহ আল আরুরির হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিতভাবেই বিনা শাস্তিতে পার পাবে না। সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলার সাহায্যে ইসরাইলের সেনারা হামাস নেতা সালেহ আল-আরুরিকে শহীদ করে। এরপর হিজবুল্লাহ এক বিবৃতির মাধ্যমে এই অঙ্গীকার ব্যক্ত করে। বিবিসি সুত্র মতে, ইসরায়েল […]

বিস্তারিত পড়ুন

লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ

ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ সোমবার লোহিত সাগরে ঢুকেছে। এর আগে গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনী লোহিত সাগরে জাহাজে আক্রমন বাড়িয়েছে। হুথির প্রতিরোধ বেড়ে যাওয়ায় ইসরাইল অভিমুখে জাহাজ চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। এখন হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব শুরু হয়েছে। ৩ ডিসেম্বর প্রথম মার্কিন পণ্যবাহী […]

বিস্তারিত পড়ুন

টোকিওর বিমানবন্দরে সংঘর্ষের পর বিমানে আগুন, নিহত ৫

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে কোস্ট গার্ডের বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ থেকে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। জাপান এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমানে থাকা ৩৭৯ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের ছবিতে দেখা যায়, রানওয়েতে চলন্ত যাত্রীবাহী বিমানে দাউ দাউ করে আগুন জ্বলছে। […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের সাজার রায় ফরমায়েশি : রিজভী

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি রায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা বলেন, এই রায়ে পুরো জাতি লজ্জিত। এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে […]

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মাদ ইউনুস সরকারের প্রতিহিংসার শিকার : জামায়াত

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনুসকে ৬ মাসের কারাদন্ড প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ড. মুহাম্মাদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছে। সরকারের প্রধান ব্যক্তি থেকে […]

বিস্তারিত পড়ুন

রাজত্ব ছেড়ে সিংহাসন ছেলের হাতে তুলে দিলেন ডেনমার্কের রানি

জ্যাকলিন হাওয়ার্ড এবং অলিভার স্লো ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ নতুন বছরের শুরুতে একটি টেলিভিশন ভাষণে আকস্মিকভাবে রাজত্ব ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ই জানুয়ারিতে পদত্যাগ করবেন, ওই দিন তার রানি হিসেবে সিংহাসনে আরোহণের ৫২ বছর হবে। “আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দেব,” তিনি ঘোষণা দেন। ৮৩ বছর বয়সী দ্বিতীয় মারগ্রেথ বর্তমানে […]

বিস্তারিত পড়ুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং মামলার আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ তাদের প্রত্যেককে মোট ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় সোমবার ঢাকার তিন নম্বর শ্রম […]

বিস্তারিত পড়ুন