‘নজিরবিহীন ভোটবিমুখতা’

‘নজিরবিহীন ভোটবিমুখতা’ – এটি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের পর ২০২৪ সালের শুরুতে আরেকটি উচ্ছ্বাসহীন নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। কারণ, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এতটাই কম ছিল যে কোথাও কোথাও মাইকিং করেও ভোটার আনা যায় নি। খবরটিতে বলা হয়, ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র […]

বিস্তারিত পড়ুন

আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না – জি এম কাদের

সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। রংপুরে ভোট দেয়ার পর স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।’ ‘প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা […]

বিস্তারিত পড়ুন

হামাসকে রাজি করাতে কাতারি প্রধানমন্ত্রীর সাথে ইসরায়েলি পরিবারের সাক্ষাৎ

সাঈদ চৌধুরী আটক বন্দীদের মুক্তির জন্য হামাসকে রাজি করাতে ইসরায়েলি বন্দী-পরিবারের লোকজন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। শনিবারের বৈঠকটি ছিল প্রথমবারের মতো কাতারের প্রধানমন্ত্রীর সাথে দোহায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের। কাতারি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা ছয় মার্কিন ও ইসরায়েলি জিম্মির পরিবারের সদস্যদের জানিয়েছেন, বৈরুতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালেহ আল-আরুরির হত্যা একটি নতুন চুক্তি নিশ্চিত […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন কেন্দ্রীক দমনমূলক ঘটনায় ক্ষোভ জানালেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল গতকাল (০৫ জানুয়ারি ২০২৪) এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের নির্বাচন কেন্দ্রীক দমনমূলক ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন। ক্লেমেন্ট এন ভৌল লিখেছেন, ভিন্নমতকে দমিয়ে দেবার জন্য সুশীল সমাজ সংগঠন, বিক্ষোভকারী ও বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে অতিরিক্ত ব্যবহার, সহিংসতা এবং অপরাধীকরণ থেকে বিরত থাকার জন্য আমার […]

বিস্তারিত পড়ুন

গাজায় বিকলাঙ্গ হয়েছে সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা

হাজার হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় বিকলাঙ্গ হয়েছে বলে খবরে প্রকাশ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছে। দেশটির পুনর্বাসন কেন্দ্রগুলো এখন বিকলাঙ্গ সেনা সদস্যে ভরে গেছে। তবে মিডল ইস্ট আই লিখেছে, ইয়েদিওট আহরোনোথ সুত্রে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মূল্যায়নে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে মোট […]

বিস্তারিত পড়ুন

কেন ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা?

অনিয়া গ্যালাগার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য মামলার মধ্যে এটি নিঃসন্দেহে একটি। এই মামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী আইনজীবীরা আদালতে মুখোমুখি হবেন আগামী ১১ ও ১২ই জানুয়ারি। আর গোটা বিশ্ব তাকিয়ে থাকবে তাদের দিকে। ইসরায়েল কি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা করছে? দক্ষিণ আফ্রিকা কিন্তু তাই মনে করে এবং সেই অভিযোগ তুলেই […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করেছে তুরস্ক। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তুরস্ক দাবি করেছে, দখলদার ইসরায়েল গাজার উপর চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা করছে। ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেসেলি বলেছেন, তুরস্ক দক্ষিণ আফ্রিকার দায়ের করা […]

বিস্তারিত পড়ুন

‘এটি নির্বাচনই নয়, আচরণবিধি ভঙ্গের মহোৎসব চলছে’

বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন বলছে প্রতিদ্বন্দ্বিতার কৃত্রিম আবহ তৈরি করা দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না এবং নির্বাচনটি আইনগতভাবে বৈধতা পেলেও এই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে তারা মনে করে না। “দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নেই বরং যারা অংশ নিচ্ছে তারা […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলকে হেজবোল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি

হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বুধবার বলেছেন, আমরা যুদ্ধকে ভয় পাই না। লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরায়েলের বিপর্যয়ের কারণ হবে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি জানিয়ে হাসান নাসরাল্লাহ বলেন, যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম বা বিধিনিষেধ না মেনে আমরা সীমাহীনভাবে যুদ্ধ করব। লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে মসজিদের সামনে ইমাম হাসান শরিফকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে অজ্ঞাত হামলাকারী দ্বারা গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান শরিফ ইন্তেকাল করেছেন। বুধবার ফজরের নামাজের পর নিউ জার্সি রাজ্যের নেওয়ার্ক মসজিদের বাইরে তাঁকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি চিরবিদায় গ্রহন করেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে সাউথ অরেঞ্জ অ্যাভেনিউর ক্যামডেন স্ট্রিটে অবস্থিত মসজিদ মোহাম্মদ-নেওয়ার্কের বাইরে […]

বিস্তারিত পড়ুন