বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব-সহ চারজনকে বিবাদী করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালা উদ্দিন রিগ্যান রিটটি দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, তারা রিটের কপি […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল কেন লেবাননের ভেতরে সাদা ফসফরাস বোমা হামলা করছে?

বিবিসি পারসিয়ান ও আর‍্যাবিক বৈরুত, কায়রো ও লন্ডন গত প্রায় ছয় মাস ধরে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তের উপর দিয়ে সাদা ফসফরাস বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিষাক্ত এই গ্যাস চোখ ও ফুসফুসের জন্য যেমন ক্ষতিকর তেমনি চামড়া মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে, আর সে কারণে আন্তর্জাতিক আইন দ্বারা এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। কিন্তু ইসরায়েলি বাহিনী বলছে গাজা […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের লাভের চেয়ে তুলনাহীন ক্ষতিই হলো

গিডিয়ন লেভি ৭ এপ্রিল ছয় মাস পূর্ণ হয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের, যা এ অভিযানের কোনো মাইলফলক হলো না। বরং এখন এটাই মনে হচ্ছে, ইসরায়েলের কারোরই কোনো ধারণা নেই যে কীভাবে ইতিহাসের এই জঘন্যতম যুদ্ধ শেষ করতে হবে। এই যুদ্ধের খরচ ক্রমেই স্তূপাকারে বাড়ছে, যা যথেষ্ট উদ্বেগজনক। আর প্রাপ্তি বা লাভ তো নগণ্য, বলতে গেলে নেইই। […]

বিস্তারিত পড়ুন

‘যে কারণে ব্যাংক একীভূত থেকে সরে এলো কেন্দ্রীয় ব্যাংক’

যে কারণে ব্যাংক একীভূত থেকে সরে এলো কেন্দ্রীয় ব্যাংক – মানবজমিনের প্রধান শিরোনাম এটি। খবরে বলা হয়, চাপ দিয়ে দুর্বল ১০ ব্যাংকের সঙ্গে সবল ১০টি ব্যাংকের মার্জার বা একীভূতকরণের পরিকল্পনা নিয়েও হঠাৎ করেই এই উদ্যোগ থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একীভূত সংক্রান্ত নীতিমালা ঘোষণা করে, সেই নীতিমালা প্রকাশের আগেই তিনটি ব্যাংক ও পরে […]

বিস্তারিত পড়ুন

ফেসবুকে ভাইরাল সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিকবার হাজির হয়েছেন। ফেসবুকে এসে নিজেকে নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেছেন বেনজীর আহমেদ। শনিবার (২০ এপ্রিল ২০২৪) ‘আমার কিছু কথা’ শিরোনামে এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বলেন, ‘আপনারা জানেন যে […]

বিস্তারিত পড়ুন

সিলেট প্রেসক্লাবে ইকু সভাপতি, সিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত

সিলেটের সাংবাদিকতার শত বছরের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ২০২৪-২৫ সালের জন্য সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির ইকু সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইকরামুল কবির এ নিয়ে তৃতীয়বারের মতো ক্লাব সভাপতি হলেন। ২০১৬-১৭ এবং ২০১৮-১৯ […]

বিস্তারিত পড়ুন

ক্লাউড সিডিং কী? দুবাই পানিতে তলিয়ে যাবার কারণ কি এটিই?

মার্ক পয়েন্টিং এবং মার্কো সিলভা বিবিসি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত হয়ে পড়েছে দুবাই। চব্বিশ ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট এই বন্যার পর ‘ক্লাইড সিডিং’ বা প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানো সম্পর্কে নানা অনুমান ছড়িয়ে পড়েছে, যা এক ধরনের বিভ্রান্তিকর। তবে অনুমান যেমন-ই হোক, দুবাইয়ের এই বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল এবং এতো ভারী বৃষ্টিপাত হওয়ার […]

বিস্তারিত পড়ুন

আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করবে গ্রেফতারি পরোয়ানা!

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু-সহ ইসরায়েলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল ১২ নিউজ জানায়, সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ ‘জরুরি বৈঠক’ করেছেন। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ […]

বিস্তারিত পড়ুন

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন দু’জন মার্কিন কর্মকর্তা। সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে, ইরানিয়ান স্পেস অ্যাজেন্সি একজন কর্মকর্তা […]

বিস্তারিত পড়ুন

ইরানের ওপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

সাঈদ চৌধুরী ইসরায়েলে হামলার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব-সহ মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) এবং ক্ষেপণাস্ত্র শিল্পের কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪) যুক্তরাজ্য ৭ ব্যক্তি এবং ৬ সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যারা ইরানকে ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ-সহ অস্থিতিশীল আঞ্চলিক […]

বিস্তারিত পড়ুন