ঈদ মোবারক আসসালাম ।। সাঈদ চৌধুরী

ঘরে ঘরে আনন্দ আজ, নেইকো চোখে নিদ ঈদ এসেছে মিষ্টি হেসে, রামাদ্বানের ঈদ। চাঁদের ভেলায় তারার মেলায় জুড়ায় প্রাণ আতর-আগর খুশবুতে ঈদ অফুরান। সিয়াম শেষে আকাশেতে ফুটেছে চাদের হাসি এসো নবীন-প্রবীণ সবাই ঈদ আনন্দে ভাসি। সব ভেদাভেদ ভুলে আমরা হব একাকার প্রানে প্রানে বইবে মোদের খুশির জুয়ার। ঈদের বাণী সবাই জানি সাম্যের কালাম ঈদ মোবারক […]

বিস্তারিত পড়ুন

একাগ্রতার সাতকাহন ।। নাসির মাহমুদ

মন আর মনন অভিধানের ছোট্ট দুটি শব্দ। দ্রুত লয়ে উচ্চারণে অনুপ্রাস তৈরি হয় বৈ কি! সুতরাং শুনতে এক ধরনের ছন্দময় দোলা লাগে শ্রুতির কুহরে। সেই ছন্দের নান্দনিক ধ্বনি হৃদয়ের অলিন্দে গিয়ে আনন্দের ঢেউ তোলে, তোলে যেন নৃত্যের বায়ান্ন মুদ্রা। কিন্তু শব্দ দুটোর বিশ্লেষণ কিংবা পরিচিতি ততোটা সহজ নয়, যথেষ্ট দুর্লভ এমনকি কখনও কখনও অসম্ভব বললেও […]

বিস্তারিত পড়ুন

অনুগল্প ‘বিবেক’ ।। মুসতাক আহমদ

ছোট বেলায় ছেলেটি বিবেক নামে পরিচিতি লাভ করে। প্রখর হিতাহিত জ্ঞানের অধিকারী সে। ন্যায়-অন্যায় নিরসনে বন্ধুরা মান্য করতো। নফসে আম্মারা তাকে কখনো বিপথে নিয়ে যেতে পারেনি। হঠাৎ এক রূপসীর প্রেমে পড়ে সে। নাম লাবনী। এই তরুণীর লাবণ্য প্রাণকাড়া। বন্ধুদের অনেকেই তার সৌন্দর্যে ডুবে ডুবে জল খেয়েছে। সস্তা প্রেমে সে বিশ্বাসী নয় লাবনী। তবুও বিবেকের প্রতি […]

বিস্তারিত পড়ুন

ছাত্ররাজনীতি আর ক্ষমতার দাপট এক নয় ।। কামাল আহমেদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-ছাত্রীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবির মুখে ছাত্রলীগের ঘোষণা ছিল, ‘যেকোনো মূল্যে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি দেখতে চাই’। মানতেই হয়, আদালত আমাদের ‘যেকোনো মূল্য’ দেওয়া থেকে রক্ষা করেছেন। ছাত্রলীগের মূল্য অর্থাৎ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের বিভিন্ন ধরনের মূল্য আদায়ের কথা স্মরণ করে দেখুন। বলে নেওয়া ভালো, বর্তমানের ছাত্রলীগ আর স্বাধীনতাসংগ্রাম ও গণতন্ত্রের জন্য সর্বদলীয় […]

বিস্তারিত পড়ুন

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীর নিরাপত্তা ।। ড. আ ফ ম খালিদ হোসেন

দেশে বিশ্ববিদ্যালয়ের নারীশিক্ষার্থীরা যৌননিপীড়নের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ভবিষ্যতের কথা চিন্তা করে, চক্ষুলজ্জা ও সামাজিক কারণে অনেকে ঘটনা চেপে যাচ্ছেন। অনেকে পড়ালেখা ছেড়ে দিচ্ছেন। তারা নিগ্রহের শিকার হচ্ছেন সহপাঠী বা শিক্ষকদের হাতে। অভিযোগ করেও ন্যায়বিচার মিলছে না। কারণ, অনেক ক্ষেত্রে অভিযুক্ত ছাত্র-শিক্ষক-প্রক্টর-ডিন সবাই দলীয় কর্মী। তাদের পক্ষে অভিযোগকারী নারীশিক্ষার্থীর নিরাপত্তা বিধান করা অসম্ভব। নেত্রীদের হাতে র‌্যাগিংয়ের […]

বিস্তারিত পড়ুন

স্বাধীনতার আবৃত্তি ।। নাসিম আহমেদ

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বাপর সময়ে যে সব কবিতার আবৃত্তি গণমানুষের চেতনাকে জাগ্রত করেছিল তাকে আমরা স্বাধীনতার আবৃত্তি বলি। দেশের আপামর জনসাধারণকে একটি রক্তক্ষয়ি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অসীম সাহসী করে তুলেছিল স্বাধীনতার আবৃত্তি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় প্রাক মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে। এর কাল পরিধি সুদীর্ঘ। আমাদের মুক্তির আন্দোলনে […]

বিস্তারিত পড়ুন

শিক্ষাঙ্গনে যৌন হয়রানি ও ক্ষমতার রাজনীতি ।। কামাল আহমেদ

তিন-চার দশক আগেও দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোটামুটি দুই হাতের কড়ায় গোনা যেত বলে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কিছু একটা অঘটন ঘটলে, তা নিয়ে দেশে একটা তোলপাড় শুরু হতো। কিন্তু এখন রাষ্ট্রীয় অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের (পাবলিক) সংখ্যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তালিকা অনুযায়ী ৫৫টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১০টি। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র–ছাত্রীদের নানা রকম হয়রানি-নির্যাতন কিংবা শিক্ষক ও […]

বিস্তারিত পড়ুন

‘বঙ্গবীরকে নিবেদিত পংক্তিমালা’ এক অনবদ্য প্রকাশনা ।। সাঈদ চৌধুরী

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণতন্ত্রের আপোষহীন সৈনিক, নিঃস্বার্থ দেশপ্রেমিক, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র ১০৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘বঙ্গবীরকে নিবেদিত পংক্তিমালা’। প্রায় ২০০টি বাছাই করা কবিতায় সমৃদ্ধ ২৬০ পৃষ্ঠার এই অনবদ্য শ্রদ্ধাঞ্জলি সম্পাদনা করেছেন সিলেট বিভাগের স্বনামধন্য সাংবাদিক, প্রথিতযশা সম্পাদক, ঐতিহ্য সন্ধানী লেখক ও গবেষক দৈনিক সিলেটের ডাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ ফয়জুর […]

বিস্তারিত পড়ুন

কবি আল মাহমুদের কথামালা

দীর্ঘ দিন যাবত কবি আল মাহমুদের কথামালা প্রশ্ন পাল্টা প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে এই লেখাটি। আমি কবি আল মাহমুদের সাথে পরিচিত হই ১৯৯৭ সালে। তখন থেকেই তার সাথে তৈরি হয় একটি ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্রে চাকুরীর সুবাদে মাহমুদ ভাইয়ের সাথে সম্পর্কটি আরো পাকাপোক্ত হয়। কবি মতিউর রহমান মল্লিক ভাই এই সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর […]

বিস্তারিত পড়ুন

‘ফিলিস্তিনের বিষাদকাব্য’ ইতিহাসে ‘প্রতিরোধ সাহিত্য’ হিসেবে অমর হয়ে থাকবে

সাঈদ চৌধুরী ‘ফিলিস্তিনের বিষাদকাব্য’ লিখেছেন সাহসী কলম সৈনিক দিলু নাসের। কেবল ফিলিস্তিন বিষয়ে স্বতন্ত্র কাব্যগ্রন্থ বাংলা ভাষায় সম্ভবত এটাই প্রথম। ছড়া ও কবিতায় বুলেট ছুড়েছেন খ্যাতিমান এই লেখক। এই কবিতা তাদের জন্য, জ্বলছে ফিলিস্তিন, নব্য হিটলার, ধূসর মরু উঠছে ফুঁসে, শিশুর আর্ত চিৎকার, ‍বিপন্ন সভ্যতা ইত্যাদি শিরোনামের ২০টি লেখা রয়েছে এ গ্রন্থে। “এই কবিতা তাদের […]

বিস্তারিত পড়ুন