বাংলাদেশ থেকে ইউরোপে বাইসাইকেল রপ্তানির দ্রুত উত্থান

আকবর হোসেন বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে গত কয়েক বছরে যে কয়েকটি শিল্প বেশ তাক লাগিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইসাইকেল। কয়েক বছরে বাংলাদেশ থেকে ধারাবাহিকভাবে বাইসাইকেলের রপ্তানি বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের বাইসাইকেল এখন বেশ সমাদৃত। ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক এবং অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব সাইকেল রপ্তানি হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে […]

বিস্তারিত পড়ুন

জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে বলা হয়, পলাতক থাকাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান দুর্নীতির মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করতে পারেন না। এ আবেদন নিয়ে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছেন। মামলা বাতিল চেয়ে […]

বিস্তারিত পড়ুন

নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

আসিফুর রহমান সাগর গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রবাদপ্রতিম এই ব্যক্তিত্ব দেশের সাংবাদিকতাকে বদলে দিয়েছিলেন। তিনি ছিলেন নির্ভীক সাংবাদিকতার কিংবদন্তি পুরুষ, আধুনিক সংবাদপত্রের রূপকার ও বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম প্রবক্তা। ‘রাজনৈতিক ধোঁকাবাজি’, ‘রাজনৈতিক মঞ্চ’ আর ‘রঙ্গমঞ্চ’ শিরোনামে কলাম লিখে বাংলাদেশের মানুষকে স্বাধীনতাকামী করে তোলেন মানিক […]

বিস্তারিত পড়ুন

১০২ বছরে পদার্পণ করছে ঢাবি

বাংলা অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুবিধার্থে বিট্রিশ শাসনামলে ১৯২১ সালের পহেলা জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই হিসেবে এবছরের আগামী পহেলা জুলাই ১০২তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের অন্যতম শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই দিবসটি পালনে বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে ৩০ মে, সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী […]

বিস্তারিত পড়ুন

মানবসেবায় নিরলস ৪৩ বছর : পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)

ফয়সাল আমিন কাজি (ফাহিম ফয়সাল): বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্তদের একমাত্র চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র হল ‘সিআরপি’। পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলস্রোতধারায় একীভূত করার লক্ষ্যে ১৯৭৯ সালে ১১ ডিসেম্বর বৃটিশ স্বেচ্ছাসেবী ও ফিজিওথেরাপিস্ট মিস্ ভেলরী এ টেইলর সিআরপি’র যাত্রা শুরু করেন। তখন তার সঙ্গে সহযোগী ছিলেন একজন দেশীয় ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট ও […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক ১৯ জুন

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক ৩০ মের পরিবর্তে আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে দুইদিন ব্যাপী (২৮-২৯ মে) নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। শিলংভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ও থিংকট্যাংক ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ এর আয়োজন করে। গুয়াহাটিতে এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ-২০২২ […]

বিস্তারিত পড়ুন

‘পদ্মা সেতু’ নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি

মাওয়া থেকে জাজিরা পর্যন্ত পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২৯ মে, রোববার সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার এক প্রজ্ঞাপনে পদ্মা সেতু নামটি চূড়ান্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর […]

বিস্তারিত পড়ুন

লিভার প্রতিস্থাপনের কাজ দ্রুত শুরু করবে বিএসএমএমইউ

দেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এবার রাজধানীর শাহবাগে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। এজন্য কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। ২৯ মে, রোববার উপাচার্যের কার্যালয়ে ভারতের চার সদস্যের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে শারফুদ্দিন […]

বিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের সহায়তা তহবিল নিয়ে নতুন দুশ্চিন্তায় বাংলাদেশ

ইউক্রেন ও আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের সহায়তা তহবিলে সংকটের আশঙ্কা করছেন ইউএনএইচসিআর-এর রোহিঙ্গা বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি৷ এ আশঙ্কা দূর করার চেষ্টা করছে বাংলাদেশ৷ বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য চলমান সহায়তা যাতে না কমে তার জন্য নানা ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথা বলা হচ্ছে৷ কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুধু সহায়তার জন্য নয়, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত

ভারতের নয়াদিল্লিতে আগামী ৩০ মে, সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক। কিন্তু ২৮ মে, শনিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্র্রী বলেন, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর (এস জয়শঙ্কর) সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। অনেক বিষয়ে আলোচনা পর […]

বিস্তারিত পড়ুন