হাইকোর্টের নতুন ১১ বিচারপতির শপথগ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথগ্রহণ করেছেন। ৩১ জুলাই, রোববার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার প্রধান হুমকি যুক্তরাষ্ট্র: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ নৌবাহিনীর মহড়া অবলোকন করাকালে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে মন্তব্য করেছেন। ৩১ জুলাই, রোববার দেশটির নৌবাহিনী দিবসে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার পূর্বেকার রাজধানী সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের বক্তৃতায় শক্তিশালী নৌশক্তি গড়ে তোলায় আধুনিক রাশিয়ার রূপকার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন। এসময় তিনি যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ […]

বিস্তারিত পড়ুন

বছরের প্রথম দিনে কাবার গায়ে নতুন গিলাফ

হিজরি বছরের প্রথম দিনে পরিবর্তন করা হলো পবিত্র কাবাঘরের গিলাফ। প্রতিবছর হজ মৌসুমে ৯ জিলহজ গিলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার তা রক্ষা করা হয়নি; বরং হিজরি নববর্ষকে স্মরণীয় করতে মুহাররমের প্রথম দিনে কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয়েছে। শুক্রবার সূর্যাস্তের পরে সৌদি আরবে হিজরি নববর্ষের মুহররম মাস শুরু হয়। তাই শুক্রবার রাতেই কাবাঘরে মোড়ানো হয় […]

বিস্তারিত পড়ুন

পুত্রসহ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ছেলে হামজা শেহবাজকে শনিবার (৩০ জুলাই) দেশটির এক বিশেষ আদালত তলব করেছেন। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এজন্য আগামী ৭ সেপ্টেম্বর দেশটির আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি […]

বিস্তারিত পড়ুন

লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গ্যাসপ্রোম। ইউরোপের প্রতিবেশী এ দেশটির বিপক্ষে গ্যাস কেনার শর্ত ভাঙার অভিযোগ করেছে রুশ কোম্পানিটি। তবে লাটভিয়া কী ধরনের শর্ত লঙ্ঘন করেছে তার বিস্তারিত জানায়নি রুশ কর্তৃপক্ষ। একদিন আগেই লাটভিয়ান এনার্জি ফার্ম লাটভিজাস গেজ জানিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তবে গ্যাজপ্রমের সঙ্গে লেনদেনের […]

বিস্তারিত পড়ুন

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিল পাস

কয়েকদশকের মধ্যে এই প্রথমবারের মতো ‘অ্যাসল্ট ওয়েপন’ বা স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। ২৯ জুলাই, শুক্রবার ৪৩৫ সদস্যের পার্লামেন্টে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য। ৩০ জুলাই, শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, দেশটি […]

বিস্তারিত পড়ুন

মাঙ্কিপক্স নিয়ে সতর্কবার্তা দিলেন বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ মাঙ্কিপক্সের ছড়িয়ে পড়া রোধে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ৩০ জুলাই, শনিবার বিশ্ববিদ্যালয়টির শহীদ ডাক্তার মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় ভাইরাসটি মোকাবিলায় বিএসএমএমইউর প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়। ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, দেশের মাঙ্কিপক্সের […]

বিস্তারিত পড়ুন

অপরাধ এবং সমাজবিরোধী আচরণ সম্পর্কে রিপোর্ট করাকে আরো সহজ করবে নতুন মোবাইল ইউনিট

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা যাতে যে কোন ধরনের অপরাধ এবং সমাজ বিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে আগের তুলনায় আরো সহজে রিপোর্ট করতে পারেন, সেজন্য চলতি সপ্তাহে নতুন একটি সেইফার কমিউনিটিজ সার্জারি ইউনিট চালু করা হয়েছে। সোমবার ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় এই মোবাইল ইউনিটটি টাওয়ার হ্যামলেটস্ এনফোর্সমেন্ট অফিসার্স (থিও’স) সহ স্থানীয় পুলিশ অফিসার ও টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের […]

বিস্তারিত পড়ুন

ড্রোন রফতানিতে ইরান এখন বিশ্ব শক্তি: নিউ ইয়র্ক টাইমস

ড্রোন রফতানির দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে ইরানের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। এমনই খবর প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। যার ফলে ইরানের ড্রোন নির্মাণ শিল্প বিগত বছরগুলোতে আমেরিকা ও ইসরায়েলের মাথাব্যথার অন্যতম প্রধান কারণে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে একাধিকবার একথা বলেছেন যে, ইরানের ড্রোন (পাইলটবিহীন […]

বিস্তারিত পড়ুন

বাইডেন-শি জিনপিংয়ের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গত ২৮ জুলাই, বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ফোন কলে তাইওয়ানের বিষয়ে দুই দেশের প্রেসিডেন্ট একে অপরকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন হয়নি। দ্বীপটির মর্যাদা পরিবর্তনে যেকোনও একতরফা […]

বিস্তারিত পড়ুন