জাতির উদ্দেশ্যে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টেলিভিশন ভাষণে বলেন, আমি আগে থেকেই জানতাম ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে আমাকে হত্যা করার পরিকল্পনা হয়েছে। তিনি আরও বলেন, কীভাবে আমি জেনেছি? অভ্যন্তরীণ লোকেরা আমায় বলেছে। ওয়াজিরাবাদের আগের দিন, তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করে। ইমরান খানের ওপর বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চে গুলি হামলার ঘটনা […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেনের বন্দিদশা থেকে ১০৭ রুশ সেনার প্রত্যাবর্তন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, আলোচনার ফলে কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১০৭ জন রুশ সেনা সদস্য ফিরে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১০৭ জন রাশিয়ান সেনা সদস্য, যারা বন্দিদশায় মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছিলেন, আলোচনার ফলস্বরূপ ৩ নভেম্বর কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরে এসেছেন।’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি বিমান মন্ত্রণালয়ের চিকিৎসা […]

বিস্তারিত পড়ুন

তারেক-জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা প্রতিহিংসামূলক : বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১ নভেম্বর মঙ্গলবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন আদালত। আগামী বছরের ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবী মোশাররফ […]

বিস্তারিত পড়ুন

রাশিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি ব্রিটেনের

রাশিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি ব্রিটেনের রাশিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ব্রিটেন। বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ […]

বিস্তারিত পড়ুন

শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় বিশ্বব্যাপী খাদ্যসংকটের আশঙ্কা

আবারও বিশ্বে খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ, কারণ, খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে ইউক্রেন থেকে রাশিয়া সরে এসেছে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ৩০ অক্টোবর, রোববার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ ও তুরস্ক। বিশ্বনেতৃবৃন্দ বলছেন, হঠাৎ করে এভাবে বিশ্বব্যাপী ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দেবে। ইইউর পররাষ্ট্র […]

বিস্তারিত পড়ুন

সচিব পর্যায়ে আবারও রদবদল হয়েছে

দেশের কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে আবারও রদবদল করা হয়েছে। গত ৩০ অক্টোবর, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে। এর আগে গত ২৭ অক্টোবর, বৃহস্পতিবার সাতজনের রদবদল করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে পদোন্নতি পেয়ে সিনিয়র […]

বিস্তারিত পড়ুন

সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট

মহানগরে সমাবেশ-মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা-সংক্রান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ২৯ ধারা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী […]

বিস্তারিত পড়ুন

স্কার্ফ পরার অধিকার নিশ্চিতে গণভোট প্রস্তাব এরদোগানের

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নারীদের হেডস্কার্ফ পরার অধিকার নিশ্চিত করার ব্যাপারে দেশব্যাপী গণভোটের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি এরদোগানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার দল ২০১৩ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর আরোপিত দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। সাম্প্রতিক সময়ে বিশেষ করে ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে তুরস্কের রাজনীতিতে হেডস্কার্ফ ইস্যুটি রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে। তুরস্কে […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে সেনা রাজনীতি : বিরল সংবাদ সম্মেলন

পাকিস্তানের ইতিহাসে ঘটলো নজিরবিহীন ঘটনা। ২৭ আগস্ট পাকিস্তানের গোয়েন্দা প্রধান এক বিরল সংবাদ সম্মেলনে হাজির হন। সংবাদ সম্মেলনে ছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এবং প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখার। তারা সামরিক নেতৃত্বের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের রুদ্ধদ্বার আলোচনার বিষয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে ইমরান […]

বিস্তারিত পড়ুন

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ঋষি সুনাক। ভাষণে সুনাক পূর্বসূরিদের ভুলগুলো শুধরাতে এবং তা নিয়ে কাজ করতে ঐক্যের ডাক দিয়েছেন। ভাষণে সুনাক বলেন, আমাকে ভুলগুলো ঠিক করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি আমার দেশকে ঐক্যবদ্ধ করবো, তা কথার মাধ্যমে না কাজের মাধ্যমে। […]

বিস্তারিত পড়ুন