ইতিহাস গড়েছেন ঋষি সুনাক

ঋষি সুনাক প্রথম ব্রিটিশ এশিয়ান হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) বেলা ২টায় তাকে ক্ষমতাসীন টোরি পার্টির নেতা ঘোষণা করা হয়েছে। এর আগের দিন রোববার সন্ধ্যায় হঠাৎ করেই কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারায় ছিটকে গেছেন আরেক […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে ঋষি সুনাক

সপ্তাহের শেষে যুক্তরাজ্য একজন নতুন প্রধানমন্ত্রী পাবে। সাত সপ্তাহের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন বাদ পড়ার পর নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় হলেন ঋষি সুনাক। পেনি মর্ডান্ট সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার মধ্যে ১০০ সমর্থনা না পান তাহলে বিকেলে সুনাকের বিজয় নিশ্চিত হবে। বরিস জনসন কনজারভেটিভ নেতা হওয়ার দৌড় থেকে সরে […]

বিস্তারিত পড়ুন

ইউরোপীয় ইউনিয়নে ফেরার দাবিতে বিক্ষোভে উত্তাল লন্ডন

বেশ ঢাকঢোল পিটিয়েই ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বের হয়েছিলো যুক্তরাজ্য। যেই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছিলো ব্রেক্সিট। তবে সেই থেকে যেন অদ্ভুত এক শনির দশায় ধরেছে যুক্তরাজ্যের সব প্রধানমন্ত্রীর। ব্রেক্সিট শুরুর ভোটাভুটি থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের দায়িত্ব আসা সব প্রধানমন্ত্রীই পদত্যাগ করেছেন ব্যর্থতার অপবাদ নিয়ে। কিছুদিন আগেই দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মাথাতেই পদত্যাগ করতে বাধ্য […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ১৮টি মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে। ২২ অক্টোবর, শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এসব তথ্য […]

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। গত কিছুদিন ধরেই অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির মধ্যে তোলপাড় চলছিল। সরকারের দুজন মন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন, এক ডজনেরও বেশি এমপি প্রকাশ্যেই তার প্রতি অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছিলেন। এ প্রেক্ষাপটেই আজ বৃহস্পতিবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে […]

বিস্তারিত পড়ুন

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার মাত্র পাঁচ সপ্তাহ পার হয়েছে লিজ ট্রাসের। এর মধ্যেই টালমাটাল অবস্থায় পড়েছেন তিনি। লিজ ট্রাস নিজ দলের এমপিদের অসন্তোষের মুখে রয়েছেন। এমন সঙ্কটময় সময়ে সুয়েলা ব্রাভারম্যানের পদত্যাগ সরকারের […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে এসেছেন লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল

ঐতিহ্যসন্ধানী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল যুক্তরাজ্য সফরে এসেছেন। ২০ অক্টোবর বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান। একমাস অবস্থানকালে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সাহিত্যিক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। সফর শেষে সৌদি আরবে উমরাহ করে দেশে ফিরবেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামের বাসিন্দা বায়েজীদ মাহমুদ ফয়সল মূল্যবোধ এবং ঐতিহ্যকে লালন […]

বিস্তারিত পড়ুন

নিউ ইয়র্কে ‘লিটল বাংলাদেশ’

যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর নতুন নামকরণ হয়েছে ‘লিটল বাংলাদেশ।’ নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, অ্যাসেম্বলি মেম্বার ববি ক্যারোল, নিউ জার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপ এলাকার কাউন্সিলওম্যান সেপা উদ্দীন কয়েক শ’ বাংলাদেশিকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ঐতিহাসিক এই নামফলকটি উন্মোচন করেন নিউ ইয়র্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে উপনির্বাচনে ইমরান খানের রেকর্ড বিজয়

পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে দেখিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাতটি আসনে উপনির্বাচনে প্রার্থী হয়ে ছয় আসনেই বিজয়ী হয়েছেন পিটিআই চেয়ারম্যান। গত রোববার উপনির্বাচনের ভোটাভুটি হয়। ইমরানের এই বিজয় ক্ষমতাসীন পিএমএল-এন দলের জন্য বিরাট ধাক্কা। এর আগে ২০১৮ সালের নির্বাচনে একাই পাঁচ আসনে জিতেছিলেন ইমরান। খবর ডন ও জিওটিভি। পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন […]

বিস্তারিত পড়ুন

মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্যারিসের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইউরোপের এই দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে সপ্তাহব্যাপী ধর্মঘটের মধ্যে রোববার (১৬ অক্টোবর) রাজধানী প্যারিসের রাস্তায় নামেন তারা। বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর-বাম দল লা ফ্রান্স ইনসুমিস (ফ্রান্স আনবোড) এর নেতা জিন-লুক মেলেনচন রোববার এই বছরের সাহিত্যে নোবেল […]

বিস্তারিত পড়ুন