লন্ডনে প্রবাসী দিবস উদযাপন

লন্ডনে প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, সারা বিশ্বে প্রায় ১৩ মিলিয়ন প্রবাসী আছেন। এরমধ্যে যুক্তরাজ্যে প্রায় ১ মিলিয়ন। এই প্রবাসীদের জন্য জাতীয় প্রবাসী দিবস ঘোষনা দেয়া হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রবাসী দিবস ঘোষনায় বিশেষ ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও […]

বিস্তারিত পড়ুন

মোদি সরকার কাশ্মীরীদের মৌলিক অধিকার কেড়েছে

জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আরজি জানিয়ে চিঠি লিখলেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ২০১৯ সাল থেকে খেয়ালখুশি মতো জম্মু ও কাশ্মীরের নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় মেহবুবা চন্দ্রচূড়ের হস্তক্ষেপ দাবি করেন। সংবাদসংস্থা সূত্রে খবর, […]

বিস্তারিত পড়ুন

এবছর বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়বে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক বার্তায় বলেছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন তাদের অর্থনীতিকে ধীরগতিতে দেখছে। তাই গত বছরের চেয়ে ২০২৩ আরও ‘কঠিন’ হবে। জর্জিয়েভা আরও বলেন, আমরা ধারণা করছি বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে। এমনকি যেসব দেশ […]

বিস্তারিত পড়ুন

মৃত্যুবরণ করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ ডিসেম্বর, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খন্দকার মাহবুবের জন্ম হয় তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায় ১৯৩৮ সালের ২০ মার্চে। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী […]

বিস্তারিত পড়ুন

আরব অঞ্চলে চীনের সামরিক সহযোগিতা পরিকল্পনা

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘বিশ্বশান্তি’ প্রচারে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং সউদী আরবে প্রথম চীন-আরবরাষ্ট্র সম্মেলন এবং চীন-উপসাগরীয় কোণ্ডঅপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পর এই বিবৃতি এলো। বৈঠকে শির প্রস্তাবিত ‘আটটি যৌথ পদক্ষেপ’ সম্পর্কে বৃহস্পতিবার এক সাংবাদিকের প্রশ্নে মন্ত্রণালয়ের মুখপাত্র তান কেফেই বলেছেন, অন্যান্য জিনিসের […]

বিস্তারিত পড়ুন

তুরস্ক হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির একটি : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, জাতীয় প্রযুক্তি পদক্ষেপের নির্দেশনায় পরিচালিত গবেষণার মাধ্যমে তুর্কি বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির একটি হওয়ার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে আসছে। রাজনৈতিক স্বাধীনতা প্রযুক্তিগত স্বাধীনতার মধ্য দিয়ে যায়। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখি এবং তুরস্কেরর লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর সুযোগ। বুধবার একটি বিজ্ঞান অনুষ্ঠানে ভাষণ দিতে […]

বিস্তারিত পড়ুন

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির বিদায়ে শোকস্তব্ধ সমগ্র বিশ্ব। পেলের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পেলে। দীর্ঘদিনের ক্যান্সারের পাশাপাশি […]

বিস্তারিত পড়ুন

২-৩ বছরের মধ্যে ইরানে হামলা: ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এক বিরল বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, ইসরাইল দুই থেকে তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে। বুধবার (২৮ ডিসেম্বর) প্রশিক্ষণ শেষ করা বিমান বাহিনীর ক্যাডেটদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানকে ২০১৫ সালের পারমাণবিক […]

বিস্তারিত পড়ুন

নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করা ইসলামবিরোধী: আল-আজহারের ইমাম

আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তালেবান নিয়েছে – তা ইসলামী শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক। মিসরের আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম এমন তথ্য দিয়েছেন। মিসরে ইমাম শেখ আহমদ আল-তায়েবকে সুন্নি ইসলামের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলে বিবেচনা করা হয়। এক বিবৃতিতে তিনি বলছেন, শরিয়া আইনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী ও পুরুষকে জ্ঞানার্জন করতে বলা […]

বিস্তারিত পড়ুন

গ্রহাণু থেকে দুটি বিরল খনিজের সন্ধান

আফ্রিকায় পড়া ১৫ মেট্রিকটন ওজনের একটি গ্রহাণু বা উল্কাপিণ্ড থেকে দুটি বিরল খনিজ পদার্থ পাওয়া গেছে। এখন পর্যন্ত যতগুলো গ্রহাণু পৃথিবীতে পাওয়া গেছে তার মধ্যে এটি নবম বৃহত্তম। আলবার্টা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গ্রহাণুটি থেকে যে খনিজ দুটি পাওয়া গেছে সেটি ২০২০ সালে সোমালিয়ায় পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের উল্কা সংগ্রহের কিউরেটর ক্রিস হার্ড মহাকাশ থেকে পাওয়া পাথরটির নমুনা […]

বিস্তারিত পড়ুন