ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছ রাশিয়া। শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের ধরে এই নিষেধাজ্ঞা দিলো মস্কো। নিষেধাজ্ঞার শিকারদের মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর, সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস চার্লস […]

বিস্তারিত পড়ুন

হাসপাতালে গেছেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে গেছেন। শনিবার (২০ মে) মধ্যরাতে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ […]

বিস্তারিত পড়ুন

প্রতিবাদ-বিক্ষোভ করার অধিকার পাকিস্তানিদের আছে : যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তাপ চরমে পৌছেছে। জনতার ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার একপর্যায়ে মুক্ত হন ইমরান খান। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, পাকিস্তানি নাগরিকদের প্রতিবাদ-বিক্ষোভসহ মত প্রকাশের অধিকার আছে। তবে সহিংসতায় যুক্ত হওয়া উচিত নয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য […]

বিস্তারিত পড়ুন

দেশের বাইরে অপপ্রচারকারী ২২ জনের তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সরকারবিরোধী একটি চক্রটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই চক্রের ২২ জনের তালিকা করেছে। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। বৈঠকে সংসদীয় কমিটির কাছে উপস্থাপন করা এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে বসে সরকারবিরোধী […]

বিস্তারিত পড়ুন

কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব তারকারা

ফাহিম ফয়সাল: জাঁকজমকপূর্ণ পরিবেশে ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল গত ১৬ মে বাংলাদেশ সময় রাত ১১টায়। তারও দুই ঘণ্টা আগে থেকে শুরু হয় লালগালিচায় বিশ্ব তারকাদের পদচারনা। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। এ […]

বিস্তারিত পড়ুন

কুরেশির গ্রেপ্তার ‘অবৈধ’, মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

পিটিআই নেতা এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার এ রায় দিয়ে তার মুক্তির নির্দেশ দেয়া হয়েছে আদালতের তরফে। কুরেশির গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে শুনানি চলাকালীন ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়েছে জিও টিভি। খবরে বলা হয়, আদালত মুক্তির আদেশ জারি করার সময় […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তান আবারও ভাঙনের দিকে যেতে পারে, হুঁশিয়ারি ইমরান খানের

পাকিস্তানের ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)-এর ‘চক্রান্ত’ দেশকে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন প্রজ্ঞাবান সাধক আল্লামা মুহিবুল হক

সাঈদ চৌধুরী আল্লামা মুহিবুল হক ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। জ্ঞানের ও আমলের গভীরতা অপরিমেয়। এমন জ্ঞানবিদগ্ধ ইসলামী ব্যক্তিত্বের উচ্চতা পরিমাপ করা সহজ নয়। তাঁর বিদায়ে সিলেট তথা বাংলাদেশের ইসলামী ময়দানে বিরাট শুন্যতার সৃষ্টি হয়েছে। ১৭ মে বুধবার সন্ধ্যায় সিলেটের দরগাহ মাদ্রাসায় (জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ.) কর্মরত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। […]

বিস্তারিত পড়ুন

কান উৎসবে একাধিক বলিউড তারকা ও ঐশ্বরিয়ার ঝলক

ফাহিম ফয়সাল: বলিউডের কোন অভিনেত্রী হিসেবে সর্বপ্রথম কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করেন ঐশ্বরিয়া। আর ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের ‘ওজি’ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যাকে দেখলেই মুখ থেকে বের হয় ‘ওহ গড!’ প্রতিবছরই তিনি উৎসবে আমন্ত্রণ পান। ২১ বছর আগে তিনি প্রথম রেড কার্পেটে হাঁটার পর থেকে কানে তার প্রতিটি উপস্থিতি ও পোশাক বিশ্বব্যাপী তুমুল […]

বিস্তারিত পড়ুন

বিদ্যানন্দের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ

দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী। মঙ্গলবার (১৬ মে) সাবিহা রহমান নিতুর পক্ষ থেকে এই নোটিশ পাঠান তার আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান। এতে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০ […]

বিস্তারিত পড়ুন