যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা- হোয়াইট হাউস মুখপাত্র

যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে মুখ খুলেছে ওয়াশিংটন। কূটনীতিকদের সুরক্ষা ইস্যুতে ভিয়েনা কনভেনশন মনে রাখার পাশাপাশি মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দিয়েছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সমস্ত কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। […]

বিস্তারিত পড়ুন

মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১০টায় তাঁদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। কোনো আগাম নোটিশ না দিয়েই আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে মেয়র আরিফ অভিযোগ করেন। মেয়র আরিফুল হক বলেন, ‘আমি টানা দুই দফায় মেয়র নির্বাচিত হয়েছি। প্রথম […]

বিস্তারিত পড়ুন

ডিজিটাল আইন বাতিল করাই একমাত্র সমাধান : ড. ইফতেখারুজ্জামান

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য প্রধান অন্তরায়। আইনটি এতটাই নিপীড়নমূলক যে সংশোধন করেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়, বাতিল করাই একমাত্র সমাধান। মঙ্গলবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের […]

বিস্তারিত পড়ুন

কী হচ্ছে পাকিস্তানে । মুজতাহিদ ফারুকী

পাকিস্তানকে এখন আর সভ্য দেশ বলা চলে কিনা ভেবে দেখতে হচ্ছে। কারণ সেখানে দেশ শাসন আর অসভ্যতা দৃশ্যত এক হয়ে গেছে। ক্ষমতাসীন সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ শুধু অমান্য করেছে তাই নয়, আদালতের ওপর চড়াও হয়েছে। সরকারি দলের নেত্রী মরিয়ম নওয়াজ আদালতের অঙ্গনে ঢুকে বিক্ষোভ করেছেন। আর সরকারের শরিক দলের নেতা মাওলানা ফজলুর রহমান সুপ্রিম কোর্টের […]

বিস্তারিত পড়ুন

তুরস্কের নির্বাচন নিয়ে কেন বাইডেনের মাথাব্যথা!

সিএনএন তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের জয় বা পরাজয় শুধু তুর্কি জনগণের জন্য নয়, যুক্তরাষ্ট্র এবং এর প্রেসিডেন্ট জো বাইডেনেরও মাথাব্যথার কারণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার সময় বিশ্বের যে কয়েকজন রাষ্ট্র বা সরকারপ্রধানকে নিজ দেশের রাজনীতিতে ‘একনায়ক’ হিসেবে চিত্রিত করতে পেরেছেন, এরদোগান তাদের একজন। দু্ই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান আরেক […]

বিস্তারিত পড়ুন

বিবিসির সাথে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি দাবি করেছেন, বাংলাদেশে গত ১৪ বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় দেশে অসাধারণ উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রায় আধঘণ্টা ধরে চলা […]

বিস্তারিত পড়ুন

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন : প্রথম রাউন্ডে এরদোগান এগিয়ে, দ্বিতীয় রাউন্ডের নির্বাচন ২৮ মে

তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। তুরস্কে শত বছেরর […]

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করল আওয়ামী লীগ

গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে । সোমবার (১৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটা নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক […]

বিস্তারিত পড়ুন

জাতির উদ্দেশে ইমরান খানের ভাষণে বাংলাদেশ প্রসঙ্গ

জামিনে মুক্তির পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গেও কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে তাকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন। রাজনীতিতে সেনা বাহিনী হস্তক্ষেপ করছে অভিযোগ তুলে সেনাপ্রধানকে রাজনৈতিক দল গঠনের পরামর্শও দিয়েছেন তিনি। ইমরান খান […]

বিস্তারিত পড়ুন

ভারতের কর্ণাটকে হিজাব আন্দোলনের নেত্রী কানিজ ফাতিমার জয়

ভারতের কর্নাটক রাজ্যের যে প্রার্থীদের দিকে অনেকের নজর ছিল তাদের মধ্যে কানিজ ফাতিমা অন্যতম। শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র বিরোধিতা করেছিলেন ফাতিমা। গুলবার্গ উত্তর নির্বাচনী কেন্দ্রে তাকেই প্রার্থী করেছিল কংগ্রেস। তিনিই ছিলেন কংগ্রেসের একমাত্র মুসলিম মহিলা প্রার্থী। জয়ী হয়ে ফের একবার আলোচনায় এলেন ফাতিমা। গত বছর বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে […]

বিস্তারিত পড়ুন