সেন্টমার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

সেন্টমার্টিনে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। যেটি এখন কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। প্রবল বাতাসের কারণে ওই এলাকার বহুতল ভবনগুলো কাঁপছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার (১৪ মে) দুপুর ১টার পর সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। একইসঙ্গে বেড়েছে পানির উচ্চতা। চলছে ভারী বর্ষণও। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সকাল […]

বিস্তারিত পড়ুন

জামিন পেলেন ইমরান খান, দায়ী করলেন সেনাপ্রধানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আগামী ১৭ মে পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না। আজ শুক্রবার ২ সপ্তাহের জামিনের নির্দেশে এ কথা জানিয়েছেন দেশটির ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। এর আগে গতকাল […]

বিস্তারিত পড়ুন

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী আজ শুক্রবার ভোরে কলকাতায় ইন্তেকাল করেছেন। ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউ’ন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি […]

বিস্তারিত পড়ুন

গ্রেফতারি অবৈধ, ইমরান খানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে গ্রেফতার ‘অবৈধ’ হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল। বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানকে গ্রেফতারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এ রায় দেন। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করে […]

বিস্তারিত পড়ুন

সারা দেশে ৮ জন নিহত : পাক প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর থেকেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পুরো দেশজুড়ে পিটিআই সমর্থকরা প্রতিবাদে নেমেছে। এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক মানুষ। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে শত শত বিক্ষোভকারী। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে হামলা চালিয়েছে ইমরান সমর্থকরা। টাইমস অব ইন্ডিয়ার […]

বিস্তারিত পড়ুন

যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

উনিশশ নব্বই’র দশকে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে একটি ম্যাগাজিনের কলামিস্টকে যৌন আক্রমণ করার জন্য ডেনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে ম্যানহাটনের একটি জুরি। তবে ই জিন ক্যারোল নামের ওই নারীকে বার্গডর্ফ গুডম্যান নামের স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ধর্ষণ করার বিষয়ে মি. ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়নি। জুরি বলেছে , মিজ ক্যারোল-এর আনা অভিযোগকে “প্রতারণা এবং মিথ্যা” […]

বিস্তারিত পড়ুন

মারাকেশ হবে ২০২৪ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী

২০২৪ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হবে মরক্কোর মারাকেশ শহর। গত ২ মে এই ঘোষণা দেন দেশটির যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মেহদি বিনসাইদ। ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) আয়োজিত ‘রাবাত মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ২০২২’ সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এই ঘোষণা দেন। ১৯৮৫ সালে ইউনেসকো মারাকেশ শহরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। […]

বিস্তারিত পড়ুন

ইমরান খান গ্রেপ্তার, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে পিটিআই দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। পরিস্থিতিতে সামাল দিতে পুলিশ ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়, আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে […]

বিস্তারিত পড়ুন

আমরা জিতবো ইনশাআল্লাহ : ১৭ লাখ মানুষের সমাবেশে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান সমর্থকদের সমাবেশ ছিল সাগরের উচ্ছ্বসিত ঢেউয়ের মতো। জনতার বাঁধ ভাঙ্গা স্রোত আর উচ্চাসে আশাবাদী হয়ে উঠেছেন এরদোগান। রোববার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরের টারমাক জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন আপামর জনসাধারণ। ৬৯ বছর বয়সী রাষ্ট্রপতির কথার সাথে ছিল তুর্কি পতাকা এবং ব্যানারের এক উত্তাল তরঙ্গ। ধনী-গরীব ও ধর্ম-বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের […]

বিস্তারিত পড়ুন

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেক

সাঈদ চৌধুরী ৬ মে ২০২৩ শনিবার ছিল বৃটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক। লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে জড়ো হয়েছিলেন গ্রেট বৃটেনের হাজার হাজার মানুষ। অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন প্রায় ১০০টি দেশের সরকার প্রধান সহ ২০৩টি দেশের প্রতিনিধি। উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের সিংহাসনে আনুষ্ঠানিকভাবে আরোহণ করলেন কিং চার্লস। রাণী দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরী হিসেবে তিনি হচ্ছেন বৃটেনের ৪০তম রাজা। ৭০০ […]

বিস্তারিত পড়ুন