৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত। ৮ জুন পর্যন্ত আদালত ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার আদালতে হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদ যান ইমরান খান। এদিন পাক রাজধানীর জুডিশিয়াল কমপ্লেক্সে শুনানি শেষে আটটি মামলায় তেহরিক-ই-ইনসাফ প্রধানকে জামিন দেন আদালত। ফলে আপাতত কিছুটা […]

বিস্তারিত পড়ুন

মিলান সফর ও কিছু ভাবনা । ব্যারিস্টার হামিদ আজাদ

একটি শিক্ষা সেমিনার ও একটি কমিউনিটি ইভেন্টে অংশগ্রহনের জন্য ইতালীর মিলান সফরে ছিলাম গত তিনদিন। প্রতি বছরই তিন চারটি ইউরোপীয় দেশে এধরনের প্রোগ্রামের আমন্ত্রন থাকে। প্রতিটি সফরেই নতুন কিছু শিক্ষা ও অনুপ্রেরণা লাভ করি। সুযোগ পেলে এ শিক্ষা ও অনুপ্রেরণাগুলো শেয়ার করার চেষ্টা করি। তবে সবসময় পারিনা বলে দুঃখিত। এবারের মিলান সফরের কিছু উল্লেখযোগ্য শিক্ষা […]

বিস্তারিত পড়ুন

কান উৎসবে রেকর্ড গড়লো ডিক্যাপ্রিও’র ছবি

ফাহিম ফয়সাল: এবারের কান চলচ্চিত্র উৎসবে গত দুদিন ধরে সব ছাপিয়ে চলছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’র প্রশংসা। লালগালিচা, প্রিমিয়ার এবং সংবাদ সম্মেলন পেরিয়ে সাগরপাড়ের শহরের মূল সড়কে মিলেছে সেই প্রতিচ্ছবি। ছবিটি ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে মূলত উপজাতি-আদিবাসী তথা ইন্ডিজেনাস পিপলদের ওপর ভয়াবহ […]

বিস্তারিত পড়ুন

এরদোগানকে সমর্থন করলেন তৃতীয় স্থানের প্রার্থী, সাফল্য কামনা বিশ্ব নেতাদের

তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রজব তাইয়েব এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগ্যান। এই সমর্থনের ফলে এরদোগানের পক্ষে জয় আরো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদেন বলা হয়েছে, সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেন সিনান। দ্বিতীয় দফার নির্বাচনে এরদোগানকে সমর্থন […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের কঠোর সমালোচনা করলো যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরের এক ফাঁড়িতে ইহুদিদের স্থায়ী বসতি গড়ার সুযোগ দেয়ায় রোববার (২১ মে) ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র৷ হোমেস নামের ঐ ফাঁড়িতে এমন সিদ্ধান্ত না নিতে অতীতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র৷ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চেভেলে। ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান বৃহস্পতিবার এক আদেশে সই করেন৷ এতে […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে প্রধান বিচারপতির সঙ্গে শীর্ষ ৫ বিচারপতির বৈঠক

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি)’র পাঁচ বিচারপতি এবং পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের মধ্যে একটি বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে বিচার বিভাগের মধ্যে একটি আপাত বিভাজনের সাথে সংযুক্ত করছেন। আবার কেউ কেউ এটিকে একটি রুটিন কাজ হিসাবে দেখছেন। আইএইচসি’র পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি, বিচারপতি বাবর […]

বিস্তারিত পড়ুন

ভয়াবহ বন্যায় ইতালিতে ৩৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে।আরো বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার লাল সতর্কতা রোববার পর্যন্ত বাড়িয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার […]

বিস্তারিত পড়ুন

হিরোশিমায় সাক্ষাৎ করছেন বাইডেন-জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানের হিরোশিমায় দুই নেতার সঙ্গে সাক্ষাৎ হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার নিশ্চিত করেছেন যে, দুই নেতা হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দেখা করবেন। তবে তাদের মধ্যে কখন ও কী বিষয়ে আলোচনা হবে তা বিস্তারিত […]

বিস্তারিত পড়ুন

মক্কার হোটেলে ৮ পাকিস্তানির মৃত্যু, ছিলেন কিছু বাংলাদেশিও

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় অন্তত আট পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। সূত্র জানায়, হোটেলটিতে পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশের ওমরাহ পালনকারীরা অবস্থান করছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ১৯ মে, শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, মক্কার একটি হোটেলে […]

বিস্তারিত পড়ুন

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেছে। জানা গেছে, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেটগামী যাত্রীবাহী ট্রেন উদয়ন এক্সপ্রেসের সামনে গাছ পড়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। […]

বিস্তারিত পড়ুন