‘রিজার্ভের হিসাবে বড় রকমের ঘাটতি রয়েছে’

বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে চিত্র তুলে ধরা হচ্ছে, প্রকৃত রিজার্ভ তার তুলনায় অনেক কম হবে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। শনিবার ঢাকায় ‘বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩: তৃতীয় অন্তর্বতীমূলক পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, দেশে […]

বিস্তারিত পড়ুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে বাদ যাচ্ছে ইকবালের জীবনী

‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’র লেখক উর্দু কবি মুহাম্মদ ইকবাল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রম থেকে তার জীবনী বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ অধ্যায়টি বিএ ষষ্ঠ সিমেস্টারে পড়ানো হতো। এর মধ্যেই ছিল কবি মুহাম্মদ ইকবালের জীবনী […]

বিস্তারিত পড়ুন

কর্ণাটক বিধানসভায় প্রথম মুসলিম স্পিকার হলেন ইউ টি কাদের

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন কংগ্রেসপন্থি বিধায়ক ইউ টি কাদের। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৬ মে) বিধায়ক ইউ টি কাদের রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল […]

বিস্তারিত পড়ুন

তুরস্কে দ্বিতীয় রাউন্ডের জরিপে এরদোগান এগিয়ে

মাসুম খলিলী তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে প্রকাশ হওয়া জনমত জরিপে রিসেপ তাইয়েব এরদোগান সাড়ে ৪ শতাংশের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে প্রকাশ করা হয়েছে। জিইএইচএসসি/গ্লোব ইলেকশন্স ২৫ মে এই জরিপ প্রকাশ করে। প্রথম দফা নির্বাচন নিয়ে করা সর্বশেষ জরিপে এই প্রতিষ্ঠানটি উভয় প্রার্থি সমান ভোট পাবে বলে প্রকাশ করেছিল। দ্বিতীয় দফা নির্বাচন […]

বিস্তারিত পড়ুন

হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্নাটকের নতুন সরকার

দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায় – যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও আছে। এছাড়া ওই রাজ্যে ধর্মান্তরকরণ বিরোধী বিল, গোহত্যা বিরোধী বিলসহ যেসব আইন নিয়ে সাম্প্রতিক অতীতে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে, সেগুলোও তুলে নেয়ার কথা ভাবা […]

বিস্তারিত পড়ুন

সুষ্ঠু ভোটে ঘড়ির চমক

সাইদুর রহমান জায়েদা খাতুন (টেবিল ঘড়ি): ২,৩৮,৯৩৪ ভোট আজমতউল্লা খান (নৌকা): ২,২২,৭৩৭ ভোট সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। সুষ্ঠু ভোটে চমক দেখিয়েছে টেবিল ঘড়ি। রাত পৌন ২টায় বেসরকারিভাবে নির্বাচন কমিশন ঘোষিত সবকয়টি (৪৮০টি কেন্দ্র) কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীক পেয়েছে ২ লাখ ৩৮ হাজার […]

বিস্তারিত পড়ুন

টিপু সুলতানের তলোয়ার রেকর্ড দামে বিক্রি

লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে এক কোটি ৪০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ১৮ শতকের প্রখ্যাত ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ার। মঙ্গলবার টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয়। এটি ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়। এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউজে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামী ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটাই […]

বিস্তারিত পড়ুন

ত্রাণের টিন আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন ফালু

ওয়ান-ইলেভেনে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে হওয়া ত্রাণের টিন আত্মসাৎ মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল খারিজ করে দেন। এর ফলে ফালুর মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ। এর আগে ২০২১ সালের জুনে বিএনপিদলীয় সাবেক এমপি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, নতুন এ নীতির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচনের পথে কেউ বাধা দিলে বা এর জন্য কেউ দায়ী থাকলে তার ওপর ভিসার বিধিনিষেধ […]

বিস্তারিত পড়ুন

মমতা ও কেজরিওয়াল বৈঠক কলকাতায়

অরভিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকারের প্রশাসনিক অধিকার কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার যে অধ্যাদেশ জারি করেছে, তা নিয়ে ভোটাভুটির সময়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিপক্ষে ভোট দেবে বলে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৩ মে) কেজরিওয়ালের সাথে বৈঠকের পরে ব্যানার্জি এ ঘোষণা করেন। আপাতত দিল্লি সরকারের অধিকার কেড়ে নেয়ার অধ্যাদেশ নিয়ে সংসদে ভোটাভুটির […]

বিস্তারিত পড়ুন