গাজায় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত

গাজার আল-আহলি-আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। হাসপাতালের একজন চিকিৎসক একে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেটি খ্রিষ্টান মিশনারিদের পরিচালিত একটি হাসপাতাল, যার সঙ্গে হামাসের কোনও সম্পর্ক নেই। বিবিসির খবরে বলা হয়েছে, আল-আহলি আরব হাসপাতাল থেকে যে ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে […]

বিস্তারিত পড়ুন

মাওলানা মামুনুল হকের জামিন হয়নি

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মামুনুল হক। আইনজীবী জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৬ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ মামুনুল হককে নাশকতার দুই মামলায় জামিন না দিয়ে এ বিষয়ে শুনানির জন্য […]

বিস্তারিত পড়ুন

হামাসের শীর্ষ নেতা যারা

লিনা আলশাওয়াবকেহ, বিবিসি নিউজ অক্টোবরের সাত তারিখ সকাল সাতটার দিকে ইসরায়লকে লক্ষ্য করে হামাসের আক্রমণের পর প্রশ্ন উঠছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ পরিকল্পনা ও তত্ত্বাবধান কারা করেছে? কারণ এই অপারেশন ইসরায়েলকে চমকে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক এবং সামরিক বিশ্লেষকরা। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের উচ্চপদস্থ ব্যক্তিদের অনেকেই মিডিয়ায় মুখোশ পরে উপস্থিত হন। অন্যদিকে কেউ কেউ […]

বিস্তারিত পড়ুন

জেরুসালেমে রকেটের সাইরেন বেজে ওঠায় বন্ধ হয়ে যায় ইসরাইলের পার্লামেন্ট

জেরুসালেমে রকেট হামলার নিরাপত্তা সাইরেন বেজে ওঠায় বন্ধ করে দেয়া হয় সেখানে চলতে থাকা ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশন। নিরাপদ কক্ষগুলোতে সরিয়ে নেয়া হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কর্মকর্তাদের। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, উচ্চ শব্দে সাইরেন বাজছিল। রামাল্লাহ থেকেও তা শুনতে পাওয়া যায়। যুদ্ধই চান নেতানিয়াহু এর আগে নেসেটে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বক্তব্য পর্যালোচনা করে দোহা ইনস্টিটিউট […]

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা থেকে অধ্যক্ষকে জোর করে তুলে নিল এমপির লোকজন

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ সৈয়দ করম আলী (রহ:) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে তুলে নেওয়ার হুমকির একদিন পর স্থানীয় সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বাড়িতে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী ঐ অধ্যক্ষকে অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে কিলঘুসি মেরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে সংসদ […]

বিস্তারিত পড়ুন

হামাস ইস্যুতে পাশ্চাত্যের কাছে মাথা নত করবে না মালয়েশিয়া : আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে মালয়েশিয়া হামাসের পাশে আছে এবং পাশ্চাত্যের কাছে মাথা নত করবে না। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দায় পশ্চিমা চাপের সাথে একমত নন। তিনি পার্লামেন্টকে বলেছেন, […]

বিস্তারিত পড়ুন

গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল : বাইডেন

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ শিরোনামের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়। সিবিএসের সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজা দখলে ইসরায়েলি কোনো পদক্ষেপ তিনি সমর্থন করবেন কি না। জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। […]

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি: ৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ

রাশেদ রাব্বি, ঢাকা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেবি স্কেলার (বাচ্চাদের ওজন মাপার নিক্তি) সরবরাহ করেছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দাম ছিল সাকল্যে সাড়ে ৭ হাজার টাকা। সেই নিক্তি ব্যবহার করতে গিয়ে স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায়। এবার মেরামতের পালা। তার বিল কত জানেন? ৪ লাখ ১১ হাজার ৯০০ টাকা। অর্থাৎ নিক্তিটি কেনার চেয়ে মেরামতের খরচই ৫৪ […]

বিস্তারিত পড়ুন

ইসরাইলি নির্মমতায় বেদনার আগুন জলছে আমেরিকান মুসলমানদের

গাজা উপত্যকায় ক্রমবর্ধমান ইসরাইলি নির্মমতা, বিমান হামলা এবং উদ্ভূত মানবিক সঙ্কটে যুক্তরাষ্ট্রের মুসলমানদের মধ্যে ক্ষোভ এবং বেদনার আগুন জলছে। শুক্রবার মার্কিন মসজিদগুলিতে বিশেষত ওয়াশিংটন ডিসিতে আফ্রিকান আমেরিকান, মিনিয়াপলিসে সোমালি উদ্বাস্তুরা, মেরিল্যান্ডে ইন্দোনেশিয়ান অভিবাসীগণ এবং লস অ্যাঞ্জেলসের সিরিয়ান আমেরিকান গোষ্ঠিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানেরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। গাজায় ক্রমবর্ধমান গণহত্যার বিরুদ্ধে আমেরিকান […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিবাদ

বিবিসি বাংলা গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে যুক্তরাজ্যের কেমব্রিজে প্রতিবাদ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে যুক্তরাজ্যের আয়ারল্যান্ডের ডাবলিনে প্রতিবাদ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে স্পেন বার্সেলোনায় প্রতিবাদ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে বাংলাদেশের ঢাকায় প্রতিবাদ

বিস্তারিত পড়ুন