গাজা থেকে মানুষ সরানোর জন্য ইসরায়েলি নির্দেশ যুদ্ধাপরাধ: জ্যান এগেল্যান্ড

বিবিসি বাংলা অসলো চুক্তির একজন সমন্বয়ক ও ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করার পেছনে ভূমিকা রাখা নরওয়েজিয়ান কূটনীতিক জ্যান এগেল্যান্ড মন্তব্য করেছেন যে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়ার নির্দেশ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। বিবিসি’র রেডিও ফোর অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গাজায় হতে যাওয়া মানবিক ‘বিপর্যয়’ সামাল দেয়ার কোনো কার্যকরী পন্থা এখন […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

দখলদার ইসরায়েলের হামলায় প্রতিবাদে ফুসে উঠেছে গোটা বিশ্ব। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে সারাবিশ্বের মতো বাংলাদেশেও উঠেছে প্রতিবাদের ঝড়। ইসরায়েলের হামলায় অন্তত ১৪০০ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘ বলেছে গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত। হাসপাতালে কোনো ঠাই নেই। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার পুনরায় ২ মাত্রার এই সতর্কতা জারি করেছে। হালনাগাদ করা এই ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গোষ্ঠীগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদী তৎপরতা, অপহরণসহ নিরাপত্তাজনিত অন্যান্য […]

বিস্তারিত পড়ুন

গাজায় মাটির নীচে হামাসের টানেল ফাঁদ কতটা বিস্তৃত?

বিবিসি বাংলা গাজা শহরের মাটির নীচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি করা গোপন টানেল নেটওয়ার্কের একাংশে আক্রমণের কথা জানিয়েছে ইসরায়েল। শনিবারের হামলার ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হামাসকে লক্ষ্য করে নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশটি। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) একজন মুখপাত্র বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেছেন, “গাজা উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের এবং আরেকটি স্তর […]

বিস্তারিত পড়ুন

পুরো দুনিয়া হামাসের শাসনের অধীনে চলবে : কমান্ডার মাহমুদ আল জহর

হুঁশিয়ারি দিয়েছেন হামাসের কমান্ডার মাহমুদ আল জহর। তিনি বলেছেন, পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। তার এক মিনিটের বেশি স্থায়ী এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানাচ্ছে তিনি বলেছেন, ইসরাইল হলো তাদের প্রথম টার্গেট। পুরো পৃথিবীতে তারা তাদের প্রভাব বিস্তার করবেন। ইসরাইল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়ার […]

বিস্তারিত পড়ুন

ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের

ফিলিস্তিনের অসহায় জনতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নিপীড়নের প্রতিবাদে স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার হঠাৎ হামলা চালায়। ইসরায়েলের সব প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলে তারা। এরপর প্রশ্ন ওঠে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অবেশেষে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার প্রকাশ্য বিবৃতি […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে ইরানি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন। ফোনালাপে গাজা উপত্যকায় অধিবাসীদের বিষয়ে ভয়াবহ পরিণতির বিষয় তুলে ধরা হয়। দুর্ভোগ ও সহিংসতা বন্ধে তাদের প্রতিশ্রুতির কথা জোরালোভাবে বলার পাশাপাশি দুই নেতাই ফিলিস্তিনি জনগণের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট রাইসি ও […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি নারী–শিশুকে মুক্ত করার ভিডিও প্রকাশ করল হামাস

আল জাজিরা ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে এক ইসরায়েলি নারী ও দুই শিশুকে মুক্ত করে দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গত শনিবার ইসরায়েলে হামাসের ব্যাপক হামলার পর কোনো এক সময় তাঁদের আটক করা হয়েছিল। হামাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ইসরায়েলি নারী–শিশুদের নির্বিচার আটক করেছে। […]

বিস্তারিত পড়ুন

হামাসের হামলা মোকাবেলা করতে ইসরায়েলের এত সময় লাগলো কেন?

গর্ডন কোরেরা, বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যখন গাজার কাছাকাছি ইসরায়েলের এলাকার ভেতরে দীর্ঘ সময় ধরে ইচ্ছামতো ঘোরাফেরা করছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তখন কোথায় ছিল? অনেকেই এখন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেমন একজন ইসরায়েলি অভিযোগ করেছেন “ইসরায়েলের সেনাবাহিনী দ্রুত জবাব দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।” যেসব এলাকায় হামাস হামলা চালিয়েছে সেখানকার বাসিন্দাদের […]

বিস্তারিত পড়ুন

সাত দফা দাবিতে রাজধানীতে শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল […]

বিস্তারিত পড়ুন