ভূমধ্যসাগরে ঝরেছে সুনামগঞ্জের ১২ যুবকের প্রাণ, বাড়িতে শোকের মাতম

উন্নত জীবনের রঙিন স্বপ্ন নিয়ে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের নীল জলেই নিভে গেছে সুনামগঞ্জের ১২টি তাজা প্রাণ। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে তীব্র খাদ্য ও পানীয় সংকটে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারিয়েছেন তারা। আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নৌযানে থাকা মোট ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জনই […]

বিস্তারিত পড়ুন

সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ

‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে আলোচনা করার জন্য আগামী ৩১ মার্চ সময় নির্ধারণ করেছে জাতীয় সংসদ। বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে সংসদে (২৯ মার্চ ২০২৬) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ বিধির আওতায় জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এ মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। তিনি […]

বিস্তারিত পড়ুন

আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।” যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সাথে যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় মি. গালিবাফ বলেছেন, “মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের […]

বিস্তারিত পড়ুন

সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে : বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে। রোববার (২৯ মার্চ ২০২৬) জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সংসদে স্বাগত বক্তৃতা করেন। ডা: শফিকুর রহমান ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রসঙ্গ […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষে দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। বৈঠকের শুরুতে জাতীয় […]

বিস্তারিত পড়ুন

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের, ইরান বলছে কূটনীতি ও হামলা সাংঘর্ষিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইরানের সাথে বৈঠকে বসার আশা করছে। একই সাথে ওয়াশিংটন সেখানেই ১৫-দফা চুক্তির বিষয়ে জবাব পাওয়ার প্রত্যাশা করছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেছেন, “ইসরায়েল দাবি করছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে এবং এই আক্রমণ […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার প্রস্তাব পাস

জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার একটি প্রস্তাব শুক্রবার (২৮ মার্চ ২০২৬) পাস হয়েছে, যা ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে প্রথম। বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে পুনঃপ্রবেশের জন্য বাড়তে থাকা প্রচেষ্টার ইঙ্গিত বহন করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়ার উত্থাপিত খসড়াটি সাদামাটা মনে হয়েছে, যেখানে কেবল দেশগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি গৃহীত হওয়ার ৬০তম বার্ষিকী যথাযথভাবে উদযাপন […]

বিস্তারিত পড়ুন

জামায়াত প্রতিনিধিদলের সঙ্গে আইএফইএস-এর মতবিনিময়

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে এগারোটায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাাইফুল আলম খান মিলন এমপি’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠককালে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা […]

বিস্তারিত পড়ুন

অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক, সমাজের কেবল একটি অংশ নয়, বরং আমরা […]

বিস্তারিত পড়ুন

সিনিয়র সিটিজেনদের সাথে মেয়র প্রার্থী ব্যারিস্টার আফজাল জামির মতবিনিময়

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী নির্বাচনে ‘টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টস’ পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ, সেন্ট ডানস্টান ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমীরুল ইসলাম ও মোহাম্মদ কামরুজ্জামান গত বুধবার  দুপুরে বারার সিনিয়র সিটিজেনদের সাথে কুশল বিনিময় করেন। তারা প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিভিন্ন […]

বিস্তারিত পড়ুন