ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় বিধানটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সাথে চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন। এ বিষয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের বিষয়টি আজ বুধাবার জানান রিট আবেদনকারী আইনজীবী।

উল্লেখ্য, ২০০৯ সালের অক্টোবরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন প্রণয়ন করা হয়। আইনের ২৬ ধারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা বিষয় বর্ণনা করা হয়েছে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে এই আইনের ২৬ ধারা ব্যর্থ উল্লেখ করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী গত সপ্তাহে রিটটি করেন। এতে ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারার অধীন চেয়ারম্যান পদে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অন্তত স্নাতক) নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান। সাথে ছিলেন আইনজীবী মো. রুহুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *