ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের

টিফানি ওয়ারথেইমার বিবিসি ইউক্রেনের ড্রোনসহ কিছু অস্ত্রের গতির ওপর নিয়ন্ত্রণ আরোপের পেছনে মার্কিন সরকার থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। এই নিয়ন্ত্রণের কারণে নির্দিষ্ট গতির বেশি চললে অস্ত্রগুলো স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ হারাচ্ছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো এবং নিজেদের আকাশসীমা রক্ষায় ইউক্রেনের জন্য স্টারলিংক একটি অত্যাবশ্যকীয় সরঞ্জাম। তবে মঙ্গলবার রাতে ইউক্রেন […]

বিস্তারিত পড়ুন

উত্তরায় পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ পোশাক-শ্রমিক, আহত অনেক

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সরাতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজন শ্রমিক আহত হন। কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে পুলিশ মৃদু […]

বিস্তারিত পড়ুন

বাজারে ফের দেখা মিলছে পলিথিন, ঠেকাতে অভিযান জোরদার

বি এম নূর আলম : বাজারে ফের দেখা যাচ্ছে অপচনশীল নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে অনিয়ন্ত্রিত বিস্তার ঠেকাতে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে উৎপাদনকারী অবৈধ কারখানাগুলো বন্ধ করা এবং কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার শূন্যে […]

বিস্তারিত পড়ুন

অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক উপদেষ্টাদের কঠোর নিন্দা

মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হুসেইন ও আসিফ নজরুল। বিবৃতিতে বলা হয়েছে, “সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং উদ্দেশ্য-প্রণোদিত আক্রমণের ঘটনায় আমরা […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে হেনস্তাকারী কার্যক্রম নিষিদ্ধ নিউইয়র্ক আওয়ামী লীগের ৪ নেতা শনাক্ত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার অভিযোগে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের চার নেতাকে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে […]

বিস্তারিত পড়ুন

তুরস্কের জাতীয় শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ও আইওয়াইএফ প্রেসিডেন্টের সঙ্গে শিবির নেতাদের মতবিনিময়

উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক নেতৃত্ব গঠনে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ তুরস্কের জাতীয় শিক্ষামন্ত্রীর উপদেষ্টা আতিক আগদা এবং আন্তর্জাতিক যুব সংগঠন আইওয়াইএফের (IYF) প্রেসিডেন্ট ইলমাজ বালচিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বিকাশ এবং […]

বিস্তারিত পড়ুন

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে সম্পত্তি ক্রয় বা পরিবারের কাছে পাঠানো টাকা ফেরত চাওয়া সংক্রান্ত মামলায় বছরের পর বছর হয়রানির শিকার হন। এই ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ […]

বিস্তারিত পড়ুন

শতবর্ষপূর্তি উদ্‌যাপন : লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের বর্ণাঢ্য মিলনমেলা

সাঈদ চৌধুরী স্মৃতির পাতায় সোনালী দিন, হৃদয়ে শেকড়ের টান আর প্রিয় মুখগুলোর পুনর্মিলনের আবেগ উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল জগন্নাথপুর পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে এক ছাদের নিচে মিলিত হলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1449019297322497 ১২ অক্টোবর সোমবার বিকেলে পূর্ব লন্ডনের প্লামট্রি হল মিলনায়তনে […]

বিস্তারিত পড়ুন

গণভোটের রায় অস্বীকার করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার: গোলাম পরওয়ার

ঢাকা–খুলনা–যশোর–ঝিনাইদহ–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধান সংস্কারে গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে। ৭০ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলনকে কেন্দ্র করে পতিত সরকারের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে— এমন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে বিএনপি […]

বিস্তারিত পড়ুন

গুলশানে দুই বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আটক শতাধিক নারী

রাজধানীর গুলশানে দুটি বারে অভিযান চালিয়ে শতাধিক নারীসহ বেশ কয়েকজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মদ্যপানের বৈধ পারমিট না থাকার অভিযোগে রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। পরে লিখিত মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর বিভাগের উপপরিচালক রাজিউর রহমান গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের […]

বিস্তারিত পড়ুন