উত্তরায় পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ পোশাক-শ্রমিক, আহত অনেক

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সরাতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজন শ্রমিক আহত হন। কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

তবে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম শ্রমিকদের ওপর লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড ব্যবহারের কথা অস্বীকার করেন। তিনি বলেন, শ্রমিকরা নিজেরাই মহাসড়ক ছেড়ে চলে গেছেন।

ন্যূনতম মজুরিবৃদ্ধি, সময়মতো বেতন ও ভাতা পরিশোধ এবং ইচ্ছামতো ছাঁটাই বন্ধের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা এলাকার আজমপুর ও রাজলক্ষ্মী অংশে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার বাসের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *