ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে মার্কিন চাপের মুখে নতুন এ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। মুস্তফা যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির একজন স্বাধীন সদস্য। পিএলওতে ক্ষমতাসীন ফাতাহর […]

বিস্তারিত পড়ুন

‘মশার পেছনে ওড়ে শতকোটি’

মশার পেছনে ওড়ে শতকোটি – দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশা মারার জন্য ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা, পরে সেটি বেড়ে ৫৮ কোটিতে দাঁড়ায়। চলতি অর্থবছরে ডিএনসিসিতে মশা মারতে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি টাকা। প্রতিবেদন বলছে, পাঁচ বছরের ব্যবধানে মশানিধনের খরচ […]

বিস্তারিত পড়ুন

ইফতার লগ্নে ব্রিটেনে যখন ঝলমল করে জ্বলে ওঠে হ্যাপি রামাদ্বান তখন বাংলাদেশ চলছে উল্টো গতিতে

সাঈদ চৌধুরী আজ একজন রোগীকে সহায়তার জন্য লন্ডন কুইন্স হাসপাতালে গিয়েছিলাম। ঢোকার সময় বিশাল আকারে রামাদ্বান করীম (Ramadan Kareem) লেখা সাইনবোর্ড চোখে পড়ল। আমি যখন সেদিকে ধ্যানমগ্ন হয়ে তাকাচ্ছি, তখন পাশে থেকে একজন দ্রুত এসে সালাম দিলেন। হাল খবর জেনে নিয়ে নামাজের ঘরের দিকে আহবান করলেন। তখন আসর নামাজের সময় ঘনিয়ে এসেছে। ৪/৫ জন মুসল্লি […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের প্রতি হয়রানি বন্ধ না হলে আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে

যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ডিক ডারবিন নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে বিচারের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ডারবান বলেন, ‘ইউনূসের ওপর প্রতিহিংসার রাজনীতি বন্ধে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’ ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের পর […]

বিস্তারিত পড়ুন

‘কত টাকা মুক্তিপণে বাঁচবে ২৩ জীবন’

সোমালিয়ার জলদস্যুদের বাংলাদেশি নাবিকদের জিম্মি হওয়ার ঘটনা নিয়ে সমকালের শিরোনাম, ‘কত টাকা মুক্তিপণে বাঁচবে ২৩ জীবন’। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ মনে করছে, টাকা ছাড়া নাবিকদের মুক্তি মিলবে না। তাই মুক্তিপণ দেওয়ার পথেই হাঁটছে তারা। তবে মুক্তিপণ কত? কোন প্রক্রিয়া বা কার মাধ্যমে দেওয়া হবে টাকা– এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। ১৪ […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের স্থলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “কঠোর সতর্কবার্তা” প্রদান করেছে। গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দিলে ইসরায়েলিদের ব্যবহৃত স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে ইউএই। লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী ইসরায়েলে প্রবেশ । সংযুক্ত আরব আমিরাত এই বাণিজ্য সেতু বন্ধ […]

বিস্তারিত পড়ুন

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশের জাহাজ

মুকিমুল আহসান ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম। এ সময় জাহাজটিতে ২৩জন ক্রু ছিলেন। জলদস্যুরা নিয়ন্ত্রণে নেওয়ার পর বর্তমানে জাহাজটির অবস্থান রয়েছে […]

বিস্তারিত পড়ুন

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। ১০ মার্চ ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে নেয়া হবে। চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই সেনা প্রত্যাহার করছে ভারত। মালদ্বীপের দৈনিক মিহারুর সুত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রসঙ্গত, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ […]

বিস্তারিত পড়ুন

ইফতার লগ্নে ঝলমল করে জ্বলে ওঠে ‘হ্যাপি রামাদ্বান’

সাঈদ চৌধুরী দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গে দৃশ্যটি ফুটে ওঠে। গোধূলি বেলার স্নিগ্ধ হাওয়ায় ইফতার লগ্নে ঝলমল করে জ্বলে ওঠে ‘হ্যাপি রামাদ্বান’। যারা সিয়াম পালন করেছেন তারা হন মুগ্ধ, সেই সাথে আকৃষ্ট হন বহুজাতিক পর্যটক। মধ্যপ্রাচ্যের কোন দেশের দৃশ্য এটি নয়। বহু জাতি-গোষ্ঠীর প্রাণকেন্দ্র যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দৃশ্য। এমন মনোরম ভাবে রামাদ্বানকে স্বাগত জানিয়েছেন লন্ডনের […]

বিস্তারিত পড়ুন

গাজায় ‘নৃশংসতা’ বন্ধে বাদশাহ সালমানের আহবান

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফিলিস্তিনের গাজায় ‘নৃশংস অপরাধ’ বন্ধ এবং ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে প্রদত্ব বক্তব্যে তিনি এই আহবান জানান। বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। লিখিত বক্তব্যে গাজায় অব্যাহত […]

বিস্তারিত পড়ুন