মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুর-১০ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। […]

বিস্তারিত পড়ুন

মজুরি বোর্ড গঠিত হওয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় তাদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (১ নভেম্বর২০২৬) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণার পর তিনি এ আহ্বান জানান। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি […]

বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রী ও প্রবাসী মন্ত্রীর সাথে প্রবাসী পরিষদ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

সাঈদ চৌধুরী : বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন জাজ ও সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসাইন। পৃথক পৃথক সাক্ষাৎকালে জাজ বেলায়েত হোসাইন প্রবাসী পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন […]

বিস্তারিত পড়ুন

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ […]

বিস্তারিত পড়ুন

গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছি: নওয়াপাড়ায় ডা. শফিকুর রহমান

সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর দেড়টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের বহর পৌঁছালে আয়োজিত এক অনির্ধারিত […]

বিস্তারিত পড়ুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন, ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে তারা। এ বছর সব বোর্ড মিলিয়ে ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি […]

বিস্তারিত পড়ুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

সজল দাস বিবিসি নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর পাশের বস্তি থেকে উদ্ধার হওয়া নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ এবং বাসার গ্যারেজের শেষ সিসিটিভি ফুটেজ- প্রতিটি তথ্যই নতুন প্রশ্ন সামনে আনছে। মৃত্যুর আগে সবশেষ যে ‘ছোট ভাই’ এর সঙ্গে মি. সাউরিকে দেখা গিয়েছিল তাকে হেফাজতে […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চার সদস্যের কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের টোকিওর নারিতা-ঢাকা রুটের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর (বিজি ৩৭৭) ফ্লাইটটি ঢাকার […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনে অনিয়ম, ফল ঘোষণার পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে বিএনপির নবনির্বাচিত এমপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে অনিয়ম, কারচুপি ও জালভোটের অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। আর তাঁকে স্বাগত জানিয়ে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার (৩০ […]

বিস্তারিত পড়ুন

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর […]

বিস্তারিত পড়ুন