ডিসেম্বরে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর কথা ভাবছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

সাম্প্রতিক
শেয়ার করুন

চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, যেকোনো মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া দেশের পর্যটনকেন্দ্রগুলোকে লাভজনক করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল বাস্তবায়নের পরিকল্পনাও করছে সরকার। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *