অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড়ো অবদান প্রবাসীদের : রফিকুল ইসলাম খান এমপি

প্রবাসী বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

কানেক্ট বাংলাদেশ ও সিরাজগঞ্জ ক্লাবের উদ্যোগে এই অনলাইন মিটিংয়ের আয়োজন করা হয়। যুক্তরাজ্য-সহ ইউরোপের বিভিন্ন শহর, যুক্তরাষ্ট্র, জার্মানি, রোমানিয়া, কুয়েত, পর্তুগাল ও মালয়েশিয়া প্রভৃতি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আলোচনায় অংশ নিয়ে দেশ গঠনে মূল্যবান মতামত ব্যক্ত করেন। তারা জানান, প্রবাসীদের বিদেশ আসা এবং দেশে ফেরত যাওয়ার সময় বিমানবন্দর কর্মকর্তাদের হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই অমানবিক ও অসম্মানজনক আচরণ বন্ধের জন্য তারা এমপি রফিকুল ইসলাম খানের কাছে দাবি জানান।

আলোচনায় অংশ গ্রহন করেন কানেক্ট বাংলাদেশ ও সিরাজগঞ্জ ক্লাবের পক্ষে আয়োজক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার নাইম (জার্মানি), শাহরিয়ার ফাহিম (হেড অব ট্রেড অ্যান্ড ইভেন্টস, বিজিএমইএ), ফজলুল হক (যুক্তরাষ্ট্র), আব্দুল মমিন হাসু (রোমানিয়া), আনোয়ার (কুয়েত), ডা. মান্না (লন্ডন), ডা. শাহিন (লন্ডন), শামীম খান (লন্ডন), মির্জা (লন্ডন), আনিসুর রহমান (লন্ডন), জোবায়ের (লন্ডন), এহসান (পর্তুগাল), মুতাফিজ (পর্তুগাল), মিজান (মালয়েশিয়া), রিজান (মালয়েশিয়া), সুজন (শোভন গার্মেন্টস) প্রমুখ।

আলোচনার শুরুতে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ‘ডায়াসপোরা’ সদস্যদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড়ো অবদান প্রবাসীদের। তাদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে অব্যাহত ভাবে শক্তিশালী করে তুলছে।

নির্বাচনের সময় সার্বিকভাবে সহায়তার জন্য সিরাজগঞ্জ-৪ আসনের প্রবাসীদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন নব-নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তা ও দেশে বিনিয়োগ নিরাপদ করার বিষয়-সহ প্রবাসীদের দাবি সমূহ নোট নিয়েছেন এমপি রফিকুল ইসলাম খানের পিএস বুলবুল আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *