লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের বিশেষ প্রকাশনা ও পাঠ মূল্যায়ন অনুষ্ঠান। সাহিত্য-সংস্কৃতি ও কমিউনিটি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় ইস্ট লন্ডনের এম এইচ গ্লোবাল মিলনায়তনে (6 St Clare Street, London EC3N 1LQ) হবে নান্দনিক এই আয়োজন।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/29052404647690478
অনুষ্ঠানে ইউরোপের বৃহৎ ইসলামী কমপ্লেক্স লন্ডন মুসলিম সেন্টার ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খানের নতুন গ্রন্থ ‘সবার জন্য ইসলাম’ এবং একুশে বইমেলা উপলক্ষে ঢাকার সরলরেখা থেকে প্রকাশিত সমকালীন শিল্প-সাহিত্য বিষয়ক ‘সৃজনতরঙ্গ’ সাঈদ চৌধুরী সংখ্যা আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক ও বহু গ্রন্থ-প্রণেতা অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। প্রধান আলোচক হিসেবে থাকবেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও জনপ্রিয় লেখক ব্যারিস্টার মুসতাক আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃটেনে মূলধারার লেখক ও গবেষক, প্রভাবশালী প্যারেন্টিং কনসালট্যান্ট ও সমাজচিন্তক ড. মুহাম্মাদ আব্দুল বারী।
উদ্বোধনী বক্তব্য দেবেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও নতুনদিন সম্পাদক মহিব চৌধুরী।
গ্রন্থ মূল্যায়ন করবেন এমসিএ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট, খ্যাতিমান আইনজীবী, মানবাধিকার ব্যক্তিত্ব ও মুক্তচিন্তার লেখকব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন • বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের সভাপতি, সাংবাদিক-কলামিস্ট কে এম আবুতাহের চৌধুরী • ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশনের চেয়ারম্যান, লন্ডনে অধিকার আদায়ের সংগ্রামী কন্ঠ মোহাম্মদ সিরাজ হক • লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি ও সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম বাসন • ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহাগীর বখত ফারুক • চ্যানেল ইউরোপ আইপিটিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী • ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্সের চেয়ারম্যান ও ব্রেন্ট বারার সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ • ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশির আহমদ • ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও সফল ব্যবসায়ী রফিক হায়দার • লন্ডনের ল’ম্যাটিক সলিসিটর্সের অন্যতম পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার ফখরুল ইসলাম * সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান লেখক ও সমাজচিন্তক কন্ঠ শিল্পী নোমান আজমী * ভয়েস অব গ্লোবাল বাংলাদেশের ডাইরেক্টর একাডেমিক অ্যাফেয়ার্স, লেখক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
আলোচকদের মধ্যে রয়েছন • সিলেট সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, সংগঠক ও কলামিস্ট সিরাজুল ইসলাম শাহীন • মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি ডা. মোহাম্মদ মনোয়ার হোসেন • দিশারী শিল্পীগোষ্ঠী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল করিম জলিল • জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাহিত্যিক মো. আবদুল আউয়াল হেলাল • জমজম চ্যারিটেবল ট্রাস্টের নির্বাহী পরিচালক ও এলবি২৪-এর ম্যানেজিং এডিটর আব্দুল মুনিম ক্যারল • উইভার কমিউনিটি ফোরামের চেয়ার, সাংবাদিক ও সলিসিটর মোজাম্মেল হোসেন তুহিন • লেজিট চেম্বার লিমিটেডের পরিচালক ও প্রিন্সিপাল সলিসিটর লেখক জহির আহমদ • ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের আহ্বায়ক গোলাম মোর্তুজা সিআইপি • কেটিভি টোয়েন্টিফোর চেয়ারম্যান সাংবাদিক ও টিভি উপস্থাপক সৈয়দ মাসুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির উপস্থাপক ও সাংবাদিক মিছবাহ জামাল।
অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমী, সাংবাদিক, লেখক, কমিউনিটি ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সেক্রেটারি বদরুজ্জামান বাবুল ও ভাইস চেয়ারম্যান আকবর হোসেন। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করা এবং লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

