মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি

আমেরিকা বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ১৪ টি উড়োযান কেনা হবে তার মধ্যে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। আর চারটি ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, “জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন উড়োজাহাজগুলো বিমানের বহরের আধুনিকায়ন ঘটাবে।”

ট্রাম্পের শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে বোয়িংয়ের বিমান কেনার আলোচনা সামনে আসে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *