হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

আজ শনিবার (২ মে ২০২৬) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সিলেট সফর করছেন। সকাল ১০ টায় তিনি সিলেট ওসমানী বিমান বন্দরে পৌঁছেন। সেখানে থেকে দলীয় নেতাদের সাথে নিয়ে রওনা হন হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে। এ সময় সাথে ছিলেন প্রধানমন্ত্রী সহধর্মিণী সিলেটে কৃতি সন্তান ডা. জুবাইদা রহমান সহ দলীয় নেতারা। সেখানে তারা সকলে মিলে দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমান বন্দর থেকে দরগা গেইট পর্যন্ত সড়কের মোড়ে মোড়ে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সিলেটেবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে নেড়ে জনতাকে অভিবাদন জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় ২১ জানুয়ারি তিনি সিলেট সফর করেছেন। সেদিন সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে তার জীবন থেকে ঝরে যাওয়া গত ১৭ বছরের অব্যক্ত কথাগুলো তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সিলেটে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী নগরীর শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *