বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়ে পরিণত হয়েছেন ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর ২০২৬) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তাঁর এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও লেখেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তাঁর সম্মান বৃদ্ধি করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *