বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সৌদি আরবে এক দুর্ঘটনায় ১৭ বাংলাদেশি নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপািশ সরকারের কাছে এই রেমিট্যান্সযোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশের ১৭ জন প্রবাসী ভাই নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর দরবারে তাঁদের জন্য মাগফিরাত কামনা করার পাশাপাশি সরকারের কাছে দাবি জানাই- এই রেমিট্যান্সযোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করুন। তাহলে সকল রেমিট্যান্সযোদ্ধা অন্তত এটুকু আস্থা ফিরে পাবেন যে, দেশ ও জাতি তাঁদের অবদানকে সম্মানের চোখে দেখে।

