দেশব্যাপী ‘শহিদি মার্চ’ শুরু

আওয়ামী লীগ সরকারের পতন এবং স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সারাদেশে ‘শহিদি মার্চ’ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের […]

বিস্তারিত পড়ুন

সিইসিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি হাবিবুল আউয়াল। অপর চার নির্বাচন কমিশনারও পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সম্মিলিতভাবে নির্বাচন কমিশন […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন বারাক ওবামাসহ ৯২ নোবেল বিজয়ী

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা। বাংলাদেশকে উপরে তুলে ধরতে অধ্যাপক ইউনূস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অন্তর্বর্তী সরকারের সমর্থনে বা যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট […]

বিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম গ্রুপ : ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ব্যাংকটি ঋণ হিসেবে যত অর্থ দিয়েছে, তার অর্ধেকের বেশি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে। গত সাত বছর ধরে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ করেছে এই গ্রুপ। তাদের নেয়া ঋণের পূর্ণাঙ্গ হিসাব এখন বের করা হচ্ছে। এস আলমের ঋণের বিপরীতে যেসব সম্পদ বন্ধক দেওয়া আছে, তারও পুনর্মূল্যায়ন করা […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না: আল্লামা মামুনুল হক

খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ইস্পাত কঠিন শপথ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভারতের বন্যার পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। রবীন্দ্রনাথ ও ভারতের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবে না। এ ব্যাপারে তিনি অন্তবর্তী কালিন সরকারকে […]

বিস্তারিত পড়ুন

দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। হত্যা ও গুম করা হয়েছে বহু মানুষকে। এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী। স্বৈর […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে লন্ডনে আলোচনা ও মিষ্টিমুখ অনুষ্ঠান

সাঈদ চৌধুরী আওয়ামী লীগ সরকারের পতন এবং স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক মাস পূর্তি উপলক্ষে বুধবার (৪ আগস্ট ২০২৪) লন্ডনে ছিল এক ব্যতিক্রমী আলোচনা সভা ও মিষ্টি মুখের আয়োজন। হোয়াইটচ্যাপেল বারাকা ইটারিতে ‘আমরা স্বাধীন’ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ল’ম্যাটিক সলিসিটর্স লিমিটেডের সিনিয়র পার্টনার ও প্রিন্সিপাল সলিসিটর ব্যারিষ্টার মোঃ আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি […]

বিস্তারিত পড়ুন

সাবেক দুই আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তার রিমান্ড

বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার সকাল পৌনে সাতটায় তাদের আদালতে হাজির করে পুলিশ। একইসাথে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি নিয়ে […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে নির্বাচনঃ গাজা যুদ্ধ যেভাবে মুসলিম ভোটারদের চিন্তা-ভাবনায় প্রভাব ফেলছে

মাসুদ ফারিভারভিওএ তিরিশ বছরের বেশি সময় ধরে সেনজেল শেফার ডেমোক্র্যাটিক পার্টিকে তাঁর রাজনৈতিক বাসা হিসেবে গণ্য করেছেন। তিনি প্রতিটি নির্বাচনে – প্রেসিডেন্সিয়াল, কংগ্রেস, প্রাইমারিতে তাঁর দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। কিন্তু এবারের নির্বাচনের দিন, তিনি ভিন্ন পথে হাঁটবেন। শেফারের মত মুসলিম আমেরিকান ভোটারদের জন্য, ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। আফগান বংশোদ্ভূত আমেরিকান শেফার ভার্জিনিয়া […]

বিস্তারিত পড়ুন

সেবাকর্মে আত্মনিবেদিত কাউন্সিলার সৈয়দ শেকুল

সাঈদ চৌধুরী লন্ডন বারা অব রেডব্রীজের জনপ্রিয় কাউন্সিলার সৈয়দ শেকুল জনগণের খেদমতের মানসিকতা নিয়ে কাজ করেন। শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন সেই ছেলে বেলা থেকে। একান্ত আলাপচারিতায় জানালেন তার বহুমুখী কর্ম তৎপরতার কথা। সেখানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল আম্বিয়া ও আশরাফ হক রানা। মেধাবী ও পরিশ্রমী সৈয়দ শেকুল দেশে অধ্যয়ন করেছেন […]

বিস্তারিত পড়ুন