দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে হবে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’

চলতি বছরের গত আগস্ট মাসের ২০ তারিখের পর দক্ষিণ–পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আক্রান্ত হয় অর্ধকোটির বেশি মানুষ। ইতোমধ্যে বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। পিছিয়ে নেই দেশের শিল্পীসমাজও। তারাও এগিয়ে এসেছে এই বিপদে। এবার বন্যার্তদের জন্য কনসার্ট করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘আর্ক’ ও ‘নগর বাউল জেমস’। আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের […]

বিস্তারিত পড়ুন

বিডিআর হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনার সঙ্গে কী কথা হয় সাবেক সেনাপ্রধানের?

বিডিআর হত্যাকাণ্ডের দিন কী কী হয়েছিল- এ বিষয়ে বিস্তারিত জানালেন সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মইন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন। ওই ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মইন। ভিডিওর শুরুতেই জুলাই-আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে […]

বিস্তারিত পড়ুন

গণহত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধের দায়ে দৃষ্টান্তমূলক বিচার চায় জামায়াত

আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে গণহত্যাকারীদের চিহ্নিত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার আহবান জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরায়। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক […]

বিস্তারিত পড়ুন

পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়

লুৎফর রহমান ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার। রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যেকোনোভাবে […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে

প্রায় দুই মাসের অনিশ্চয়তার পর ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন৷ মিশেল বার্নিয়ে জাতীয় ঐক্য সরকার গড়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অঙ্গীকার করেছেন৷ প্রায় দুই মাস ধরে রাজনৈতিক অনিশ্চয়তার পর ফ্রান্সে অবশেষে সরকার গড়ার উদ্যোগ দেখা যাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের প্রাক্তন ব্রেক্সিট মধ্যস্থতাকারী হিসেবে অভিজ্ঞ এই রক্ষণশীল রাজনীতিক বিভিন্ন দলের সমর্থন নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে […]

বিস্তারিত পড়ুন

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) রাতের দিকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তমাল বৈষম্যবিরোধী […]

বিস্তারিত পড়ুন

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গ্রেফতার

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন […]

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূস: ‘শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচার করা উচিত’

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের এক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। “হ্যাঁ, তাঁকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন, জনসম্মুখে তার বিচার হওয়া উচিত, ” ড. ইউনুস […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ নেতা-কর্মীরা দিশেহারা, আপা পালাইছে, মানতেই কষ্ট হয়

তারেকুজ্জামান শিমুলবিবিসি বাংলাদেশে গত ২৩শে জুন ঘটা করে দলের ৭৫ বছরপূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে […]

বিস্তারিত পড়ুন