লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জকসু ভিপি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের গ্যাস, বিদ্যুৎ ও […]

বিস্তারিত পড়ুন

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

* খসড়া সংশোধনী পর্যালোচনায় ৩০ দিন সময় * প্রয়োজনে আরো সময় বাড়ানোর আশ্বাস * ব্যবসা সহজ করাই সরকারের লক্ষ্য ভিডিও নিউজ লিংক : https://www.facebook.com/reel/1083012678022831 ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত নিয়েই কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “এই আইন মূলত ব্যবহার […]

বিস্তারিত পড়ুন

দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ […]

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন প্রকল্পে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর আওতাধীন ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ’ প্রকল্পে প্যাকেজ বিভাজন, ই-জিপি টেন্ডারে অনিয়ম ও কাজের অস্তিত্ব ছাড়া বিল পরিশোধের মাধ্যমে ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (৯ সেপ্টেম্বর ২০২৬) দুদক-এর প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম গণপূর্ত বিভাগ-৪ এ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট […]

বিস্তারিত পড়ুন

আরব লীগের বৈঠকে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিতের দাবি

মিশরের কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং তাদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোরপূর্বক বিতাড়নের যেকোনো চেষ্টা শক্তভাবে প্রত্যাখ্যান করেছে জোটটি। সোমবার (৭ জুলাই ২০২৬) আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে গৃহীত প্রস্তাবে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে গাজায় […]

বিস্তারিত পড়ুন

ধর্মীয় সফর ঘিরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে বন্ধ আইফেল টাওয়ার

ড্যান সেইলস এবং মিমি সোয়াবি বিবিসি গ্লোবাল অ্যাফেয়ার্স রিপোর্টার হিন্দু ধর্মীয় দর্শনার্থীদের একটি দলের ভ্রমণের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট শুরু হওয়ায়, সোমবার থেকে আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মী ও কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানীতে এই ঐতিহাসিক স্থাপনাটি গত শনিবার পরিদর্শন করেন- বোচাসানওয়াসি আকসার পুরুষোত্তম সোয়ামিনারায়ণ সংস্থা বা বিএপিএস গ্রুপের সাথে […]

বিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনও কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা

ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও ইরিটেটিং (অস্বস্তিকর) বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত সেখানে বসে তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত […]

বিস্তারিত পড়ুন

আমার অনুপস্থিতিতে রেহানা নয়, আ:লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। শেখ সেলিম এখন আওয়ামী লীগের সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য উল্লেখ করে ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। ছোট বোন শেখ রেহানা সম্পর্কে এক প্রশ্নর […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আগামীকাল

আগামীকাল ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হলো— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আগামীকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। নিরক্ষরতার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি […]

বিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন (ন্যাশনাল রিকনসিলিয়েশন) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। […]

বিস্তারিত পড়ুন