আফগানিস্তান, পাকিস্তান, ভারতে বন্যায় মৃত শতাধিক

আফগানিস্তানের লোগার অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টির পর শুরু হয়েছে প্রবল বন্যা। ভেসেছে পাকিস্তান। উত্তর ভারতেও বন্যা। তিন দেশে বন্যায় শতাধিক মানুষ মারা গেছেন। বহু মানুষ নিখোঁজ। গৃহপালিত পশুর বিপুল ক্ষতি হয়েছে। গত সপ্তাহেই উত্তর আফগানিস্তানে প্রবল বৃষ্টির পর ফ্ল্যাশ ফ্লাড হয়। সেখানে অন্ততপক্ষে ৩১ জন মারা গেছেন। পশ্চিম আফগানিস্তানের লোগারে বন্যায় অন্ততপক্ষে ২০ জন মারা গেছেন। […]

বিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের উকিল নোটিশ

পদত্যাগ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ। সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীকে এই নোটিশ পাঠানো হয়েছে। ২১ আগস্ট, রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ […]

বিস্তারিত পড়ুন

সুন্দরবনের পর্যটনশিল্পের উন্নয়নে নির্মিত হচ্ছে চুনকুড়ি সেতু

সুন্দরবন দেশের অন্যতম আকর্ষনীয় একটি পর্যটনস্পট। কিন্তু শুধুমাত্র যাতায়াতে অসুবিধার জন্য ইচ্ছে থাকা স্বত্বেও দেশ-বিদেশের পর্যটকরা নয়নাভিরাম এ পর্যটনস্পটে যেতে আগ্রহী হোন কম। যদিও পদ্মাসেতু নির্মাণ ও চালু হওয়ার পর এই সমস্যা অনেকটাই কমে এসছে। তাই বাংলাদেশ সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে, সুন্দরবনের আশপাশের এলাকায় অর্থনৈতিক ও পর্যটনশিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে এক হাজার ২৩৪ দশমিক ৩৮ […]

বিস্তারিত পড়ুন

জি২০ সম্মেলনে যাচ্ছেন পুতিন, উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের প্রেসিডেন্টও

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলেনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলেন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। বিষয়টি নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ১৯ আগস্ট, শুক্রবার বলেছেন, ইউক্রেনে আক্রমণ চালিয়ে রাশিয়ার জি২০ সম্মেলনে যাওয়ার কোন নৈতিক অধিকার নেই। ২০ আগস্ট, শনিবার এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটেনের ওই মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার চারটি কালিব্র মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া চারটি কালিব্র মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সংবাদ সংস্থা ইএনআইএএনের বরাত দিয়ে বিবিসি ২০ আগস্ট, শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেন, শনিবার আমাদের সেনাবাহিনী দারুণভাবে শুরু করেছে। আমাদের বিমান প্রতিরক্ষাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চারটি কালিব্র মিসাইল ভূপাতিত করেছে।এদিকে, […]

বিস্তারিত পড়ুন

রুশদির ওপর হামলাকারী নিজেকে নির্দোষ বলে দাবি করেছে

এই প্রথম আদালতে পেশ করা হয়েছিল রুশদির ওপর আক্রমণ চালানো যুবককে। নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সে। ভাবলেশহীন মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে রুশদির ওপর হামলা চালানো যুবক। এর আগে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্টকে একটি ছোট সাক্ষাৎকার দিয়েছিল সে। তাতে দাবি করেছিল, সালমান রুশদি ইসলামকে আক্রমণ করেছেন। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক […]

বিস্তারিত পড়ুন

ইসরাইলি হত্যাকাণ্ডকে ইহুদি গণহত্যার সাথে তুলনা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জনগণের বিরুদ্ধে ইসরাইল ৫০টি ‘হলোকস্ট’ বা গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করার পর ইসরাইলি এবং জার্মান নেতারা এর তীব্র নিন্দা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ইউরোপে গণহারে যে ইহুদি নিধন চালিয়েছিল, সেটিকে ‘হলোকস্ট’ বলে বর্ণনা করা হয়। মাহমুদ আব্বাস মঙ্গলবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনের […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় করতে ইরানের আগ্রহ প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নাটক না করে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বন্দী বিনিময় সংক্রান্ত এক বার্তায় ইরান বলেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির আধা-সরকারি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। আল আরাবিয়ার খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দী এক ডজনের বেশি ইরানিকে ফেরত […]

বিস্তারিত পড়ুন

সম্পদের হিসেব দিলেন ইমরান খান

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসেব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসেব দিয়েছেন তিনি। পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান খান তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি। সম্পদের হিসেবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি […]

বিস্তারিত পড়ুন

মা-বাবার জন্মসনদ ছাড়াই করা যাবে জন্মনিবন্ধন

জন্মসনদ এখন গুরুত্বপূর্ণ একটি নথি। নানা কাজে লাগে এই নথি। আবার জন্মনিবন্ধন করতে গেলে মানুষ নানা ধরনের হয়রানিরও শিকার হয়। তবে এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরের বেশি সময় পর তা তুলে দিল কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্র জানায়, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন […]

বিস্তারিত পড়ুন