ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলায় অগ্নিগর্ভ পরিস্থিতির আশঙ্কা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলের এবারের হামলার ঘটনাটিই প্রায় দু’দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা। ইসরাইলি সৈন্যরা একটি ভবনে গুলি, গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে অভিযান চালানোর এ ঘটনায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলেছে, তাদের সৈন্যরা একজন উগ্রবাদীকে ধরতে গিয়েছিল। যারা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। বিবিসি বলছে, এখানে […]

বিস্তারিত পড়ুন

কুরআন চর্চার চেয়ে পৃথিবীতে বড় কোন কাজ হতে পারেনা – আল্লামা ড. কামালউদ্দিন জাফরী

আন্তর্জাতিক ইসলামী স্কলার, দেশবরণ্য আলেমে দ্বীন ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ড. কামাল উদ্দিন জাফরী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআন সুন্নাহ হচ্ছে জীবনের গাইডলাইন। পৃথিবীতে যত গবেষণা আছে এরমধ্যে সবচেয়ে বড় গবেষণা হচ্ছে কুরআনের চর্চা। কুরআনুল কারিমকে সহজভাবে মানুষের মনে প্রবেশ করানোর অন্যতম মাধ্যম হচ্ছে তাফসীর। প্রত্যাশা করি সিলেটের […]

বিস্তারিত পড়ুন

জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জর্ডানের রয়্যাল হাশেমাইট কোর্টের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ নিয়ে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যম বলছে, জর্ডানের বাদশাহ […]

বিস্তারিত পড়ুন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা এখন বিপজ্জনক শহর

বাংলাদেশের রাজধানী ঢাকা চলতি সপ্তাহে বায়ুদূষণে টানা ষষ্ঠ দিনের মতো শীর্ষে রয়েছে। ২৬ জানুয়অরি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭২। গতকাল একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৩১৯। এদিন একই সময়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। তাসখন্দ শহরের একিউআই স্কোর ২৮৮। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর, সেখানের […]

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রক্ষমতায় আসার প্রত্যয় ইমরান খানের

চলতি বছরের আগস্টের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। এতে বিজয়ী হয়ে আবারও সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেটা হলে বর্তমানের বিপর্যস্ত অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবেন, ইতোমধ্যে অর্থনীতি ঠিক করার একটি পরিকল্পনাও প্রণয়ন করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনই আশার কথা শুনিয়েছেন ক্রিকেট থেকে রাজনীতিক বনে যাওয়া […]

বিস্তারিত পড়ুন

হেফাজতের ২০৩ মামলা শিগিগরই নিষ্পত্তি হচ্ছে

জামিউল আহসান সিপু হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২০৩টি মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে পুলিশ। সরকারের হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়ে পুলিশও কাজ শুরু করে দিয়েছে। গত এক মাসের ব্যবধানে অন্তত ১০ নেতা জামিন পেয়েছেন। তারা যে কোনো সময় কারামুক্ত হবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তবে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক আপাতত […]

বিস্তারিত পড়ুন

কোরআন পোড়ানোর ইস্যুতে সুইডেনকে সতর্ক করলেন এরদোয়ান

স্টকহোমে আঙ্কারার দূতাবাসের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর পর সুইডেনকে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এরদোয়ান সোমবার (২৩ জানুয়ারি) সুইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ন্যাটোতে যোগদানের জন্য তার সমর্থন আশা করা উচিত নয়। এরদোয়ানের এমন কড়া মন্তব্য মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের আগে পশ্চিমা প্রতিরক্ষা […]

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে হাজার হাজার ইসরায়েলি

ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে হাজার হাজার লোকের বিক্ষোভ হয়েছে। গত শনিবার দেশটিতে এ ধরনের বিক্ষোভ নজিরবিহীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এত বিপুল জনতার রাস্তায় নামার দৃশ্য সম্প্রতি দেখা যায়নি। এই বিক্ষোভের কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এসব পরিবর্তনের […]

বিস্তারিত পড়ুন

ভোলার নতুন কূপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলার প্রত্যাশা

রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস খনন ও উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম খনন করছে ভোলার ‘নর্থ-২ গ্যাস কূপ’, যার তত্ত্বাবধান করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)। গতবছরের ডিসেম্বর থেকে এ কূপে খননকাজ শুরু হওয়ার পর দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া গেছে। ২৩ জানুয়ারি, সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এসব তথ্য জানানো […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানে সউদী আরব

ফিলিস্তিন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা ইসরাইলকে জানিয়ে দিয়েছে সউদী আরব। তারা বলেছে, ফিলিস্তিনের সঙ্গে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সউদী আরব। দেশটির শীর্ষ কূটনীতিক প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব নেতাদের সামনে এ কথা বলেছেন। এ বিষয়ে সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার টুইট করেছে। […]

বিস্তারিত পড়ুন