অডিও রেকর্ড ফাঁস, গোপন নথি নিজের কাছে রাখার কথা স্বীকার ট্রাম্পের

হোয়াইট হাউস ছাড়ার সময় গোপন নথি নিজের কাছে রাখার কথা ‘স্বীকার করেছেন’ ডোনাল্ড ট্রাম্প। গত বছর থেকেই গোপন নথি ফাঁস নিয়ে বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এবার নথি নিয়েই তার একটি গোপন অডিও রেকর্ড এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর হাতে। কথোপকথনের নতুন এই তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা জ্যাক স্মিথের কাজে আসবে। রেকর্ডিংটি প্রথম সিএনএনের […]

বিস্তারিত পড়ুন

মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন: জ্যাঁ-পিয়েরে ল্যাক্রোক্স

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোকে নিশ্চিত করতে হবে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে মিশনে পাঠানো হচ্ছে না। শান্তিরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়েরে ল্যাক্রোক্স এক ইমেইল বার্তায় এমন কথা জানিয়েছেন। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে গত রোববার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা জানান। এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে […]

বিস্তারিত পড়ুন

রুশ বিমান হামলায় সিরিয়ায় ১৩ জন নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় গতকাল ২৫ জুন, রোববার রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এএফপি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজির বাজারে […]

বিস্তারিত পড়ুন

২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হয়েছে। ২৬ জুন, সোমবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে এই বাজেট পাস হয়। এর আগে গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে ঘোষণা করেন। এবার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন […]

বিস্তারিত পড়ুন

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ৫ জামাত

প্রতি বছরের মত এবারও ঈদুল আজহার দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুন, বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকাল ৭টার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন ২৬ জুন, রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করবেন; মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল […]

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডের সৈকত মৃত মাছে ছেয়ে গেছে

থাইল্যান্ডের সৈকতের মানুষ এর আগে এত মৃত মাছ দেখেনি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। জলবায়ু পরিবর্তনই এ ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিএনএন জানায়, কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে। তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহের দিকে নজর গোটা বিশ্বের

রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের দিকে এখন নজর গোটা বিশ্বের৷ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এর আগে নিজের দেশে এরকম কঠিন পরিস্থিতিতে পড়েননি৷ রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ নাটকীয়ভাবে মস্কোর দিকেই অস্ত্র তাক করে৷ এতকাল রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল ওয়াগনার গ্রুপ৷ কিন্তু এই গ্রুপটি এবার পুটিনবিরোধী হয়ে ওঠায় রাশিয়ায় তীব্র উত্তেজনা […]

বিস্তারিত পড়ুন

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশিদের নেয়ার ইস্যুতে রিভিউ করতে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টির আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিয়োগ করার বিষয়ে জাতিসংঘকে রিভিউ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে বলা হয়েছে, শান্তিরক্ষী মিশনে যারা নিয়োজিত হবেন তাদের কোনো মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড থাকা উচিত নয়। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাক্রোইক্সের বাংলাদেশ সফরের আগে নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার রাস্তায় ওয়াগনার গ্রুপ, রুশ সামরিক নেতাদের উৎখাতের হুমকি

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ৬২ বছর বয়সী ইয়েভজেনি প্রিগোশিন বলেছেন, তাঁর বাহিনী এরই মধ্যে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার দিকে যাত্রা শুরু করেছে। এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর শেষ দেখে ছাড়ব। আমাদের এ চলার পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে, তার সবকিছুকে ধ্বংস করে দেব।’ রাশিয়ার […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ সম্মাননা পেলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমানকে ফ্রান্সের সম্মানজনক ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ (শেভালিয়র দু লর্দরা দু মেরিত) পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত ২২ জুন, বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি এর পক্ষে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবন গুলশানে ড. মুস্তাফিজকে সম্মানসুচক ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি […]

বিস্তারিত পড়ুন