মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন সাংবাদিক আশরাফ আহমদ

বৃটেনের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ৩ ডিসেম্বর বিদায় নিলেন, চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, কমিউনিটি নেতা ও সমাজসেবী আলহাজ্ব আশরাফ আহমদ। রবিবার বাদ জোহর বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় গ্রেট বৃটেনের বিভিন্ন শহর থেকে লেখক-সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন যোগ দেন। জানাজার […]

বিস্তারিত পড়ুন

দেশবাসী নেতানিয়াহুর নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে : ইয়ার ল্যাপিড

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড।  তার মতে, ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবেলায় ইসরায়েলি নিরাপত্তা ব্যর্থতার পর দেশবাসী নেতানিয়াহুর নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) ইসরাইলের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির এক বৈঠকে ল্যাপিড এমন মন্তব্য করেন। বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘অবিলম্বে’ পদত্যাগ করার আহ্বান জানিয়ে ইয়ার ল্যাপিড বলেন, যার শাসনামলে […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলের ‘কৌশলগত পরাজয়’ ঘটতে পারে : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় চলমান অভিযানে যদি শিশু-নারী ও বেসামরিক লোকজনের হতাহত হওয়া নিয়ন্ত্রণ করা না যায়, সেক্ষেত্রে ফিলিস্তিনে হামাসের বিরুদ্ধে জয় পেলেও কৌশলগতভাবে ইসরায়েল পরাজিত হবে। রোববার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে মার্কিন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে লয়েড অস্টিন একথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, গাজা উপত্যকায় যে […]

বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত […]

বিস্তারিত পড়ুন

যুবদলের নেতাকে ডাণ্ডাবেড়ি পরানো কেন অবৈধ নয় : হাইকোর্ট

যুবদল নেতা আমিনুর রহমান মধুকে ডাণ্ডাবেড়ি পরানো কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ১০ দিনের মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং আদালতের রায় বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি […]

বিস্তারিত পড়ুন

স্যাটেলাইটের ছবিতে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের যে চিত্র বেরিয়ে এসেছে

ডমিনিক বেইলি, এরওয়ান রিভল্ট ও ড্যানিয়েলে পালোমবো বিবিসির হাতে আসা নতুন কিছু স্যাটেলাইটের ছবিতে প্রকাশ পেয়েছে, ইসরায়েল আর হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি শুরুর আগে, উত্তর গাজাজুড়ে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইটের ছবিগুলো গত ২৩শে নভেম্বরের, টানা কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান চলার পর যখন যুদ্ধবিরতি হয় তার ঠিক আগের। আরেকটি আলাদা […]

বিস্তারিত পড়ুন

মিয়ানমারে নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা!

মাসুম খলিলী গত দুই সপ্তাহে মিয়ানমারের সামরিক পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। ২৭ অক্টোবর, জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলির একটি জোট মিয়ানমারের শান রাজ্যের উত্তরে শাসক বাহিনীর বিরুদ্ধে একটি সমন্বিত আক্রমণ শুরু করে বেশ কয়েকটি শহর দখলে নেয়। তারা চীনের গুরুত্বপূর্ণ ওভারল্যান্ড বাণিজ্য রুটগুলি বিচ্ছিন্ন করে এবং কয়েক ডজন সামরিক ফাঁড়ি দখল করে। অপারেশন ১০২৭ নামের এই আক্রমণগুলিতে […]

বিস্তারিত পড়ুন

 ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল

গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রখ্যাত বিজ্ঞানী ড. সুফিয়ান তায়েহকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে ইসরায়েলি বোমা হামলায় তিনি এবং তার পরিবার নিহত হয়েছেন। মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ডঃ তায়েহ তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন জনপ্রিয় ফিলিস্তিনি অধ্যাপক […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলি হামলায়  নিহত ১৮৪

এক সপ্তাহ যুদ্ধবিরতি শেষে শুক্রবার ভোর থেকে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার বিমান হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। কমপক্ষে ২০টি ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের বরাতে শনিবার (২ ডিসেম্বর) সকালে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে। ইসরায়েলি হামলার জবাবে হামাস ও ইসলামিক জিহাদসহ গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন

বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে বেশ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২২’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এছাড়া বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, […]

বিস্তারিত পড়ুন