৪১ দিনে জামায়াতের ২৯১৮ নেতা-কর্মী আটক

গত ২৫ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনে সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ২৯১৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৫৬০জন, গুপ্ত ঘাতকের হামলায় মারাত্মক আহত হয়েছেন ২২জন, পুলিশের গুলিতে পঙ্গু হয়েছেন ২জন। জামায়াতের এক বিবৃতিতে আজ এসব বলা হয়েছে। এতে আরও বলা হয়, ৪ ডিসেম্বর […]

বিস্তারিত পড়ুন

আটকে গেল ইউক্রেন ও ইসরায়েলে যুদ্ধকালীন তহবিলের অগ্রিম ১১০ বিলিয়ন ডলার

প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে ইউক্রেন ও ইসরায়েল এবং অন্যান্য যুদ্ধের জন্য কোটি কোটি ডলার চেয়ে ক্যাপিটল হিলে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। বুধবার ইউক্রেন ও ইসরায়েলের যুদ্ধকালীন তহবিলের অগ্রিম ১১০ বিলিয়ন ডলার আটকে দিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকানরা। মার্কিন সীমান্তত নীতিতে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তারা এটি করেছেন বলে দাবি করছেন। […]

বিস্তারিত পড়ুন

মুক্তি পেয়েছেন মুফতি আমীর হামজা

বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২ বছর ৬ মাস ১৪ দিন হাজত বাস শেষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় গাজীপুরস্থ হাইসিকিউরিটি থেকে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি পেয়ে মুফতি আমীর হামজা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার সুদীর্ঘ কারাবাসকালে যারা বিভিন্নভাবে তার মুক্তির জন্য চেষ্টা-প্রচেষ্টা চালিয়েছেন, […]

বিস্তারিত পড়ুন

পশ্চিম তীরের ইসরায়েলি সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী উগ্রপন্থীদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটেলার বা বসতি স্থাপনকারীদের পরিকল্পিত হামলার বিরুদ্ধে তিনি এ ব্যবস্থা নিয়েছেন। যদিও এ নিষেধাজ্ঞা সহিংসতার জন্য ফিলিস্তিনি কেউ অভিযুক্ত হলে তার জন্যও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার […]

বিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের ১০ম দফা অবরোধ শুরু

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১০ম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার ভোর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত। ১০ম ধাপে ডাকা অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীসহ সারাদেশে মিছিল করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। […]

বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা আমীর খসরু, স্বপন ও প্রিন্সের জামিন নামঞ্জুর

বিএনপির মহাসমাবেশ পন্ড করে দিয়ে ২৮ অক্টোবর থেকে বিভিন্ন মামলায় নেতাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশ কনস্টেবল হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পিস্তল ছিনতাইয়ের অভিযোগে অপর একটি মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের জামিন […]

বিস্তারিত পড়ুন

বিমান ও স্থল আক্রমণের ফলে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ গাজায়

ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ব্যাপক বিমান ও স্থল আক্রমণ চালানোর ফলে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি এমন একটি এলাকা যা ইসরায়েল আগে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ বলে ঘোষণা করেছিল। ইসরায়েলি জেনারেল বলেছেন, যুদ্ধের সবচেয়ে তীব্র দিনে সেনাবাহিনী খান ইউনিসের ভিতরে স্থল যুদ্ধে নিযুক্ত। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল স্টাফ হার্জি হালেভি বলেছেন, খান ইউনিস শহর ঘিরে রেখেছে […]

বিস্তারিত পড়ুন

হাউস অফ কমন্সে ঋষি সুনাকের প্রথম পরাজয়

সাঈদ চৌধুরী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার প্রথমবারের মতো হাউস অফ কমন্সে পরাজয়ের শিকার হন। দূষিত রক্তে ক্ষতিগ্রস্থদের ব্যাপারে দীর্ঘকাল ধরে চলমান কেলেঙ্কারিতে ক্ষতিপূরণের পরিকল্পনাকে ত্বরান্বিত করতে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এতে সরকারদলীয় ২৩ এমপি সুনাকের বিপক্ষে ভোট প্রদান করেছেন। ১৯৭০ এবং ১৯৮০’র দশকে  যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ হিমোফিলিয়া জাতীয় বিরল রক্ত ব্যাধিতে ভুগছিলেন। তখন […]

বিস্তারিত পড়ুন

হামাসের হামলায় আগুন ধরে গিয়েছিল ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে!

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে  আক্রমনের সময় একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালিয়েছিল । নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট একথা জানিয়েছে। সোমবার (৪ ডিসেম্বর)  প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা আছে, সেখানে আগুন ধরে গিয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রের ক্ষতি হয়নি। প্রতিবেদনে বলা হয়,  অক্টোবর […]

বিস্তারিত পড়ুন

অভিবাসন ঠেকাতে কঠোর ভিসা নীতির পরিকল্পনা করছে যুক্তরাজ্য

অভিবাসন রোধে ভিসা নীতিকে আরও কঠোর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পাঁচ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেন। গত মাসে যুক্তরাজ্য সরকারের এক পরিসংখ্যানে দেখা যায় যে, ২০২২ সালে দেশটিতে ৭ লাখ ৪৫ হাজার মানুষ অভিবাসন গ্রহণ করেছে, যেটি যুক্তরাজ্যের অভিবাসন ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নতুন এই পরিকল্পনা গ্রহণ […]

বিস্তারিত পড়ুন