ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে চতুর্থ দফা যৌথ বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একসাথে ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে “এক ডজনেরও বেশি” বিমান হামলা করেছে। শনিবার মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে তা নিশ্চিত করেছেন। লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং সমূহে আক্রমণ বন্ধ করার জন্য হুথিদের চাপ দিতে ১১ জানুয়ারি থেকে এটি যৌথ জোটের চতুর্থ দফা হামলা। শনিবারের কর্মকাণ্ডে জড়িত দেশগুলির জোটের যৌথ বিবৃতি অনুসারে ইয়েমেনের আটটি স্থানে ১৮টি […]

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ২০ হাজার জনতার বিক্ষোভ

ইসরায়েলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করছে। তেল আবিব এবং জেরুজালেমের রাস্তায় নীল ও সাদা পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। তারা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করছেন। সাধারণ মানুষের বিক্ষোভের ডাকে সাড়া দিয়ে দেশটির চিকিৎসকরা ধর্মঘট ঘোষণা করেছেন। জেরুজালেমের একটি প্রধান সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কর্মকর্তারা জলকামান ব্যবহার করছেন। […]

বিস্তারিত পড়ুন

‘বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণে রাখঢাক রাখছে না ভারত’

দৈনিক সমকাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে অনুষ্ঠিত একটি আলোচনা সভার খবরের শিরোনাম করেছে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণে রাখঢাক রাখছে না ভারত। শুক্রবার আয়োজিত হওয়া এই অনলাইন সেমিনারে ছিলেন শিক্ষক, সাবেক কূটনীতিকসহ কয়েকজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই ওয়েবিনারে আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশ ও তার প্রতিবেশী:বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব’। ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের […]

বিস্তারিত পড়ুন

গাজা ভূখণ্ডে গণহত্যা ‘ভয়াবহ নজির’ স্থাপন করেছে : প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা করে বলেছেন, যে “গণহত্যা” চলেছ এটি “ভয়াবহ নজির” স্থাপন করেছে এবং মানব ইতিহাসে একটি “বড় লজ্জার” কারণ হয়ে থাকবে। খবর এনডিটিভি। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়া পোস্টে গাজায় হাসপাতালে বোমা হামলা এবং ডাক্তারদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের ঘটনা উল্লেখ করেছেন। তিনি ইসরায়েলের “নিপীড়ক শাসনকে” […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে বৈধ উপায়ে বিদেশে অর্থ পাঠানো কি সম্ভব?

সৌমিত্র শুভ্র বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি-সহ আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তথ্য থেকে জানা যায়, বাংলাদেশি মুদ্রায় এই পাচার হওয়া অর্থের পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা। কিন্তু ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধ পথে বিদেশে অর্থ স্থানান্তর ও মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে কী ধরনের আইন বা […]

বিস্তারিত পড়ুন

পিএমএল-এন ও পিপিপি জোট সরকার, বিরোধী আসনে পিটিআই

পাকিস্তানে জোট সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন ও বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। ফলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে নির্বাচিতরা বিরোধী আসনেই বসছেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) অধীনে তারা সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে জাতীয় পরিষদে বিরোধী জোটের আসনসংখ্যা ৯৩-তে দাঁড়িয়েছে। পিটিআই‘র নির্বাচিতদের মধ্যে জাতীয় পরিষদে […]

বিস্তারিত পড়ুন

‘পাহাড়সম বকেয়া নিয়ে ধুঁকছে বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাত’

পাহাড়সম বকেয়া নিয়ে ধুঁকছে বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাত – মানবজমিনের শিরোনাম এটি। পত্রিকাটি বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে ২৫,০০০ কোটি টাকা এবং পেট্রোবাংলার কাছে ৮,০০০ কোটি টাকার দেনা আছে। আদানি, শেভরনের মতো বিদেশি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মতো কোম্পানির কাছে উল্লেখযোগ্য পরিমাণ দেনা আছে সরকার। সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ […]

বিস্তারিত পড়ুন

কানাডায় স্থায়ী হতে যাওয়া বাংলাদেশিদের চাকরি না পাওয়ার হতাশা

ডয়চে ভেলে কানাডা থেকে সুমিত আহমদ। সিলেট থেকে কানাডার টরন্টোতে এসেছেন পাঁচ মাস হলো। এখনো কোনো কাজ পাননি। প্রতিদিন হন্যে হয়ে কাজ খুঁজছেন। কিন্তু কোথাও তিনি ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না। প্রতিদিন দুবেলা করে বাংলাদেশি এলাকাখ্যাত ড্যানফোর্থে আসেন, যদি কারও মাধ্যমে কোনো কাজের সুযোগ পাওয়া যায়। এ অবস্থায় কিভাবে চলছেন জানতে চাইলে সুমিত আহমেদ বলেন, […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ওয়াশিংটন বলছে, আলজেরিয়া প্রস্তাবিত রেজ্যুলেশন যুদ্ধ বন্ধের আলোচনাকে ঝুঁকিতে ফেলবে। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে জানিয়েছে অনেকেই। মার্কিন মিত্ররা যুদ্ধবিরতি প্রস্তাবে হোয়াইট হাউজের ভেটো দেয়ায় দুঃখ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে জাতিসংঘের যুদ্ধের […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আইসিজে শুনানি অব্যাহত

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি অব্যাহত রয়েছে। দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং বেলজিয়াম প্রাথমিক যুক্তি উপস্থাপন করছে। শুনানিতে অংশ নিয়ে এসব দেশ অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানিয়েছে। ৫০টিরও বেশি রাষ্ট্র এবং অন্তত তিনটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের শীর্ষ আদালতে বিচারকদের সামনে […]

বিস্তারিত পড়ুন