মানবতাবিরোধী অপরাধের জন্য এই সরকারের বিচার হবে : আইনজীবী ফোরাম

সাঈদ চৌধুরী মাতৃভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের মত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে কোটা আন্দোলনে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে গূলি চালিয়ে শত শত তাজা প্রাণের রক্তে রাজপথ রঞ্জিত করেছে খুনি হাসিনা সরকার। শহীদের রক্তমাখা বাংলায় […]

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর কংগ্রেস ভাষণের সময় ক্যাপিটল ভবনের চার পাশে বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যখন যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তখন শত শত ফিলিস্তিনপন্থী, যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী কংগ্রেস ভবন ক্যাপিটলের কাছে সমবেত হয়ে নেতানিয়াহু এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানান। বিক্ষোভকারীদের অনেকে “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়ে প্ল্যাকার্ড বহন করেন, যেখানে লেখা ছিল ‘ওয়ার ক্রিমিনাল বেনিয়ামিন নেতানিয়াহু’, “নেতানিয়াহুকে গ্রেফতার করো” এবং […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে সিলেটের মেধাবী সাংবাদিক দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টোর এটিএম তুরাবকে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) বিকাল ৭টায় এক প্রতিবাদ সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় জাতীয়ভাবে গোল্ড মেডেল প্রাপ্ত সাংবাদিক এটিএম তুরাবকে […]

বিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ

সাম্প্রতিক গ্রেফতার প্রসঙ্গে সংবাদের প্রথম পাতার খবর, ‘বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ’। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি করা হয়েছে। মামলায় বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ এখন পর্যন্ত […]

বিস্তারিত পড়ুন

অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং ছাত্রসমাজের দাবি মেনে নেয়ার আহ্বান জামায়াতের

দেশব্যাপী গণগ্রেফতার, সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ, অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বুধবার (২৪ জুলাই ২০২৪) বিবৃতিতে তিনি বলেন, “ছাত্রসমাজের অরাজনৈতিক আন্দোলনকে দমনের জন্য সরকার তার দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনীকে দিয়ে দেশে গণহত্যা চালিয়ে […]

বিস্তারিত পড়ুন

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জালালপুর এডভান্সমেন্ট কমিটির বার্ষিক নির্বাচন

মাতৃভূমির উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘জালালপুর এডভান্সমেন্ট কমিটি ইউকে’র (জ্যাক) প্রথম সাধারণ সভা ও নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয়। জালালপুরবাসী ছাড়াও সাংবাদিক-সাহিত্যিক-সহ প্রবাসের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জ্যাক সেক্রেটারি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ) কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্পের বিরুদ্ধে সরব হ্য়ারিস

সম্ভাব্য় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই প্রথম পুরোদস্তুর সভা করলেন কমলা হ্য়ারিস। বললেন, ট্রাম্প দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান। উইসকনসিনে মঙ্গলবার সভা করেছেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস। বিশেষজ্ঞদের বক্তব্য়, অলিখিতভাবে ডেমোক্র্য়াট প্রেসিডেন্ট পদপ্রার্থীর জায়গাটি পাকা করে নিয়েছেন তিনি। মার্কিন পার্লামেন্টের হাউস অফ কমনস এবং সেনেটের ডেমোক্র্য়াটদের সমর্থন ইতিমধ্যেই পেয়ে গেছেন। ফলে আগামী অগাস্টে ডেমোক্র্য়াটদের […]

বিস্তারিত পড়ুন

হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা

ফাহিমা আক্তার সুমি আরিকুল ইসলাম আরিফ। এগারো বছর বয়স। পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। পাশে তার চার বছরের বোন সিনহা ভাইকে খাইয়ে দিচ্ছিল। মা আয়েশা বেগমের চোখেমুখে হতাশা। আরিফের বাবা একজন গাড়িচালক এবং মা বাসা-বাড়িতে কাজ করে সংসার চালান। গত শুক্রবার দুপুরে চলমান কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গুলিতে আহত হয় আরিফ। পরে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশীদের ভিসা বন্ধ করল আরব আমিরাত

বাংলাদেশীদের ভিসা বন্ধ করল আরব আমিরাত— বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এটি। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশীদের জন্য সাময়িকভাবে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশী নাগরিকের জন্য, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। দেশী-বিদেশী […]

বিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের আড়াই হাজার গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ ঘোষণা করে বাংলাদেশ সরকার৷ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় বেসামরিক বাহিনীকে সহায়তা করার জন্য৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা সংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চার দিনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ আন্দোলনে সহিংসতার ঘটনায় দেশজুড়ে দেড়শ’র বেশি মামলা হয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত […]

বিস্তারিত পড়ুন