সাংবাদিকরা কেন সব পক্ষের টার্গেট?

হারুন উর রশীদ স্বপন ঢাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত চারজন সাংবাদিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুই শতাধিক। তারা কোটাবিরোধী এবং তাদের প্রতিরোধকারী উভয়পক্ষের হামলার শিকার হয়েছেন। শিকার হয়েছেন পুলিশের গুলির। আর কয়েকজন নারী সাংবাদিক যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে ৩দিনব্যাপী ইসলামি বই মেলা শুরু হবে ২১ সেপ্টেম্বর

সাঈদ চৌধুরী আল-কোরআন একাডেমি লন্ডনের উদ‍্যাগে ৩দিনব্যাপী ইসলামি বই মেলা শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। এটাকে আন্তর্জাতিক মানে ঢেলে সাজানোর জন্য বিশেষ প্রস্তুতি সভা শুক্রবার (২৬ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান লেখক ও গবেষক ড. হাফিজ মুনির উদ্দিন আহমদ। একাডেমির ১১তম বই মেলা হিসেবে এবারে থাকবে […]

বিস্তারিত পড়ুন

গ্রেপ্তার নেতা-কর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে। গ্রেপ্তার করে নেতা-কর্মীদের আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার ঘটনা উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম […]

বিস্তারিত পড়ুন

কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন ছিল?

সৌমিত্র শুভ্র ও মরিয়ম সুলতানা বিবিসি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। সরকার মনে করছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ’ করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে সরকার যে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি তৈরি করেছে এর কোনও […]

বিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্লক রেইড’ অব্যাহত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাংচুরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত কয়েকে দিনে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘ব্লক রেইড’নামের এই অভিযানে শিক্ষার্থী,সাংবাদিক, ব্যবসায়ী ও বিরোধী দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। এই ‘ব্লক রেইড’ অভিযানে গত কয়েক দিনে শুধু ঢাকা মহানগর […]

বিস্তারিত পড়ুন

‘শিক্ষার্থীদের রাজাকার বলিনি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল, সে প্রসঙ্গে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘শিক্ষার্থীদের রাজাকার বলিনি’ প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর যে বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেকেই নিজেকে ‘রাজাকার’ বলে স্লোগান দিয়েছিলেন, সেই বক্তব্য বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। শুক্রবার সকালে ঢাকার রামপুরায় ক্ষতিগ্রস্ত […]

বিস্তারিত পড়ুন

মুসলিম পেশাদার ও ছাত্রদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

মুসলিম এসোসিয়েশন অব প্রফেশনাল এন্ড স্টুডেন্ট (MAPS) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের এলএমসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের (এমসিএ) সভাপতি বারিস্টার হামিদ হোসাইন আযাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার হাসানুল বান্নাহ। সংগঠনের সেক্রেটারি ডা. মেহেদী হাসান ভূঁইয়া ও সাংবাদিক বদরুজ্জামান […]

বিস্তারিত পড়ুন

‘আমার বুকের ধন তুরাবকে পুলিশ কেন মারলো?’

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস সিলেট নগরীর অভিজাত এলাকাগুলোর একটি যতরপুর আবাসিক এলাকা। সারি সারি উঁচু ইমারত, সাজানো পরিবেশ আর ঠান্ডা বাতাস কিছুটা স্বস্তি দিলেও এর মধ্যে যেন ভেসে আসছে বেদনার সুর। এই এলাকার ১০৫ নম্বর নবপুষ্প ভবনটি থমকে আছে আট দিন ধরে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত তরুণ সাংবাদিক তুরাব পরিবার নিয়ে […]

বিস্তারিত পড়ুন

এত প্রাণহানি কি এড়ানো যেতো?

সমীর কুমার দে ঢাকা এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (মঙ্গলবার) ৬ জন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) ৪১, শুক্রবার ৮৪, শনিবার ৩৮, রোববার ২১, সোমবার ৫, মঙ্গলবার ৩ ও বুধবার ৩ জনের মৃত্যু হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে মোট কতজন মারা গেছেন তা সরকারিভাবে এখনো জানানো হয়নি। দৈনিক প্রথম আলো-সহ কিছু সংবাদমাধ্যমের খবর […]

বিস্তারিত পড়ুন

দারুল উম্মাহ মসজিদে আব্দুল হক হাবিব স্মরণ সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের সাবেক চেয়ারম্যান ও লন্ডন ট্রেণিং সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল হক হাবিবের ইন্তেকালে দারুল উম্মাহ মসজিদে স্মরণ সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই ২০২৪) দাওয়াতুল ইসলাম ইয়থ গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় সেবা সংগঠক আব্দুল হক হাবিবের স্মৃতি চারণ করেন আন্তর্জাতিক সেবা সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, ইকরা […]

বিস্তারিত পড়ুন