ইসরায়েল-হিজবুল্লা সংঘর্ষ-বিরতি চুক্তি চূড়ান্ত

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ-বিরতি চুক্তিতে সম্মত হয়েছে। তবে মঙ্গলবারেও লেবাননে আক্রমণ অব্যাহত ছিল। দীর্ঘ আলোচনার পর ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ-বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন অ্যামেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর অর্থ, দ্রুত এই চুক্তি কার্যকরী হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের উপর ভিত্তি করে এই চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। ২০০৬ সালে এই […]

বিস্তারিত পড়ুন

ভিওএ বাংলা জরিপঃ অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০.৪% মানুষ

অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ এবং এই আমলে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত ৬১ দশমিক ২ শতাংশ মানুষের। ভয়েস অফ আমেরিকা বাংলার করা এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। অক্টোবরের ১৩ থেকে […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের মুক্তি চেয়ে ‘ডি চক’ যাত্রা, উত্তপ্ত পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। পুলিশ জানিয়েছে সংঘর্ষে রেঞ্জার্স বাহিনীর চারজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শ্রীনগর হাইওয়েতে মোতায়েন চার রেঞ্জার্সের জওয়ানকে দ্রুতগামী একটা গাড়ি চাপা দেয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের হামলায় ওই চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, পাকিস্তান সরকারের পক্ষ […]

বিস্তারিত পড়ুন

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতির নীতিগত সিদ্ধান্ত ইসরাইলের

অবশেষে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপের মুখে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধ বিরতিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। লেবানন ও ইসরাইলি কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইসরাইল’ ‘প্যান আরব আশারাক-আল-আওসাত’ এবং ‘আল জাজিরা’ পত্রিকা এই কথা জানিয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। জেরুজালেম,ওয়াশিংটন ও বৈরুতের […]

বিস্তারিত পড়ুন

মানুষ সংস্কার শেষে এখন থেকে আরও ১ বছর পরে নির্বাচন চায়ঃ বদিউল আলম মজুমদার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্চে। প্রশ্নঃ ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে […]

বিস্তারিত পড়ুন

ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ২৫ নভেম্বর সোমবার বিকালে ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানস্থ তাঁর বাসায় ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকতে হবে জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, দেশের চলমান গণতান্ত্রিক প্রকিত্রয়াকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে […]

বিস্তারিত পড়ুন

লাখ লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে এত লোক কীভাবে এলো?

মুকিমুল আহসান বিবিসি ঢাকায় শাহবাগের সমাবেশে যারা উপস্থিত থাকবে তাদেরকে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভর্তি করে লোক আনা হয়েছিল। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এমন প্রায় তিনশোরও বেশি বাস, মাইক্রোবাস আটক করেছে পুলিশ। ঋণের আশায় যারা এই সমাবেশে এসেছিলেন তাদের […]

বিস্তারিত পড়ুন

৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি চাকরিতে সাড়ে ৫ লাখ পদ খালি আছে। শিগগিরই পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি […]

বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার শপথ নিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম মো. নাসির উদ্দিন। চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. […]

বিস্তারিত পড়ুন