সারজিস-হাসনাতের গাড়ির সাথে কী হয়েছিলো?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে ‘হত্যাচেষ্টার অভিযোগের দাবি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা আলোচনা দেখা যাচ্ছে। বুধবার দু’জনই তাদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে পোস্ট করেছেন। নিজেদেরকে “শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি” উল্লেখ করে তারা লেখেন, “মারবা? পারবা না…মনে রেখো– শহীদেরা মরে […]

বিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি শুরু

লেবাননের সেনাবাহিনী বুধবার জানায়, তারা হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতীর প্রথম ঘণ্টাগুলো তদারকিতে সহায়তা করার জন্য দক্ষিণ লেবাননে আরও সৈন্য পাঠাচ্ছে। প্রায় ১৪ মাস লড়াই-এর পর অস্ত্রবিরতি মোটামুটি কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননের দুটো গ্রাম, খিয়াম এবং কেফার কিলা গোলাবর্ষণ করেছে। দুই গ্রামের “নিষিদ্ধ এলাকায়” […]

বিস্তারিত পড়ুন

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের দায় নেবে না ইসকন, সাইফুল হত্যাকাণ্ডে শোক প্রকাশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, “তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে।” “কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় […]

বিস্তারিত পড়ুন

ইসকন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার

চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সংঘর্ষের ঘটনা নিয়ে ইসকন বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিষয়টি এখন সরকারের ‘টপ প্রায়োরিটি’। এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ […]

বিস্তারিত পড়ুন

এআরডি’র দুই সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ ক্রেমলিনের

বুধবার দুই জার্মান সাংবাদিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এর আগে জার্মানি রাশিয়ার দুই সাংবাদিককে একই নির্দেশ দিয়েছিল। জার্মান সংবাদসংস্থা এরআরডি-র দুই সাংবাদিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। দীর্ঘদিন ধরে ওই দুই জার্মান সাংবাদিক রাশিয়ায় কাজ করছিলেন। রাশিয়া জানিয়েছে, সম্প্রতি দুই রাশিয়ার সাংবাদিককে জার্মানি ছাড়ার নির্দেশ দিয়েছিল জার্মানি, তার পরিপ্রেক্ষিতেই এই কাজ করা […]

বিস্তারিত পড়ুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-সহ দলীয় নেতৃবৃন্দ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। অব্যাহতির মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মারা যাওয়ায় মামলা থেকে আরও কয়েকজন অব্যাহতি পেয়েছেন। তবে জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন […]

বিস্তারিত পড়ুন

ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়েছে বিডাব্লিউসি

সিলেট ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (বিডাব্লিউসি)। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের বারাকা ইটারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সকল ক্ষেত্রে বঞ্চিতরা সমতা আশা করছেন। তাই প্রবাসীবহুল সিলেটবাসীও এখন তাদের ন্যায্য দাবি পুরণ হবে বলে দৃঢ় আশাবাদী। স্বাগত বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল […]

বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে তুরস্কের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। […]

বিস্তারিত পড়ুন

চিন্ময় ইস্যু বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’, দিল্লির বক্তব্যের জবাবে ঢাকা

বাংলাদেশ চিন্ময় ইস্যুটি দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে দেখছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির জবাবে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত হতাশা ও গভীর বেদনার সঙ্গে বাংলাদেশ সরকার লক্ষ্য করছে যে, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে […]

বিস্তারিত পড়ুন

এডভোকেট সাইফুল খুন: সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর এডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টসহ সকল বার-এ প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। সুপ্রিম কোর্ট বারের সামনে আজ দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। এ তথ্য […]

বিস্তারিত পড়ুন