খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ পুলিশের বিশেষ শাখার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, নিউ এজ সম্পাদক নূরুল কবির শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক […]

বিস্তারিত পড়ুন

বিধানসভা উপনির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি

পায়েল সামন্ত কলকাতা, ডিডাব্লিউ পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে বিজেপির বড় ধরনের পরাজয় ঘটেছে। বড় জয় পেয়েছেন প্রথমবার ভোটে লড়া প্রিয়াঙ্কা গান্ধী। দুটি রাজ্য বিধানসভাসহ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ভোটগণনা চলছে শনিবার। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসন। ভোটগণনা হচ্ছে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনেরও। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্য সরকার নির্বাচনের জন্য এখানকার মানুষ ভোট দিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচন হতে পারে ২০২৬ সালে : উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে কৃতিত্বের সাথে মাস্টার্স করেছেন সিলেটের ছালেহ আহমদ

যুক্তরাজ্যের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় University of the West of Scotland থেকে Master of Science in Technology ডিগ্রি অর্জন করেছেন সিলেটের ছালেহ আহমদ। ছালেহ আহমদ বর্তমানে লন্ডনের জনপ্রিয় মিডিয়া ‘মানব টিভি’তে কর্মরত। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় এলাকায় আল-নূর একাডেমির সাবেক শিক্ষক ছালেহ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ৭ং ইউনিয়নের করগ্রামের জনাব সামছু মিয়া ও সাজনা বেগমের […]

বিস্তারিত পড়ুন

ভিওএ বাংলা জরিপঃ এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯%

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশির ভাগ মানুষ (৬৫ দশমিক ৯ শতাংশ) বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে […]

বিস্তারিত পড়ুন

নিজ্জর হত্যায় মোদীর নাম জুড়লো কানাডার পত্রিকা

শিখ নেতা কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যার পরিকল্পনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন, কানাডার গণমাধ্যমে এরকম খবর প্রচারিত হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে “কালিমালিপ্ত করার প্রচারণা চলছে।” কানাডার একটি সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে যে হরদীপ সিং নিজ্জর নামে যে শিখ নেতা গতবছর খুন হন, ‘সেই পরিকল্পনার কথা ভারতের প্রধানমন্ত্রী জানতেন না, এটা ভাবা […]

বিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। এক যুগের মধ্যে এই প্রথম ‘সশস্ত্র বাহিনী দিবস’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসি তাদের ওয়েবসাইটে প্রদত্ব বিবৃতিতে বলেছে, পরোয়ানায় প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারের যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কার্যক্রমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পরোয়ানাগুলোতে “কমপক্ষে ২০২৩ সালের […]

বিস্তারিত পড়ুন

সেনাকুঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা […]

বিস্তারিত পড়ুন

সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল পৌণে ৪ টায় সেনাকুঞ্জে পৌঁছোন। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার […]

বিস্তারিত পড়ুন