মানবাধিকার প্রশ্নে মুখ খুললেন মোদি, দ্বিপাক্ষিক স্বার্থে কৌশলী বাইডেন

মুশফিকুল ফজল আনসারী, হোয়াইট হাউস থেকেঃ সমস্যা, সম্ভাবনা, মৈত্রির বন্ধন আবার সমালোচনা, এমনকি ৭৫ আইন প্রণেতার যৌথ চিঠি চালাচালির মাঝেই তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার প্রেসিডেন্ট জো বাইডেন যেমন ভবিষ্যত কৌশলের হিসেব কষে মোদিকে বলেছেন ‘স্বাগত’। অন্যদিকে নিজেকে নিরাপদ জোনে রাখার কৌশল বেছে নিয়েছেন মোদি। ২২ […]

বিস্তারিত পড়ুন

নুর-মোসাদ বৈঠকের তথ্য ভুল প্রমানিত হলে আমি খুবই খুশি হবোঃ ফিলিস্তিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উচিত তাকে চ্যালেঞ্জ না করে বরং তথ্য বা তথ্যের উৎসকে চ্যালেঞ্জ করা। ২৩ জুন, শুক্রবার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ২২ জুন, বৃহস্পতিবার রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা […]

বিস্তারিত পড়ুন

ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু, চলবে ২৫ জুন পর্যন্ত

রাজধানী ঢাকায় শুরু হলো প্রথম ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩’। ‘বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে ব্যবধান কমিয়ে ভুটানে তৈরি এবং ভুটানে বেড়ে উঠা’ এই থিমে বাণিজ্য ও বিনিয়োগ মেলা বাংলাদেশ ও ভুটানের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করতে সুযোগ অন্বেষণের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করবে। পাশাপাশি আশা করা হচ্ছে দুই […]

বিস্তারিত পড়ুন

টাইটানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় যাত্রীদের: মার্কিন কোস্টগার্ড

আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। গভীর সমুদ্রের এ যানটির আরোহীদের কেউই বেঁচে নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। গত ১৮ জুন, রোববার সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে পাঁচ আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির ডুবোযানটি। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই এটির সঙ্গে উপরে থাকা […]

বিস্তারিত পড়ুন

সুইস ব্যাংক থেকে বাংলাদেশিরা ১০ হাজার কোটি টাকা সরিয়েছেন

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ ব্যাপক হারে কমেছে। ২০২১ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের আমানতের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৫১৬ কোটি টাকা (১ সুইস ফ্রাঁ=১২০.৭২ টাকা হিসেবে)। এক বছরের ব্যবধানে এই অঙ্ক মাত্র ৫ কোটি ৫২ লাখ ৬৮ হাজার সুইস ফ্রাঁতে নেমে এসেছে। […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ১১ দূতাবাস-হাইকমিশনের উদ্বেগ প্রকাশ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ভয়াবহ হামলা চালিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’ (এমএফসি)। ২২ জুন, বৃহস্পতিবার এমএফসি এক বিবৃতিতে বলেছে, তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে […]

বিস্তারিত পড়ুন

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মো. আশরাফুল আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ ২২ জুন, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। এর ফলে এই […]

বিস্তারিত পড়ুন

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

চাকরিচ্যুত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ২১ জুন, বুধবার ঢাকার বিশেষ জজ আদালত–৬–এর বিচারক মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। রায়ে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার […]

বিস্তারিত পড়ুন

চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। বুধবার (২১ জুন) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি কার্যতালিকায় রয়েছে। এর […]

বিস্তারিত পড়ুন

‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে প্রশ্ন ইতিহাসবিদদের

ঋজু বসু, কলকাতাঃ – রাজভবন বা রাজ্যপালের তরফে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য নিয়ে মুখ খোলা হয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজভবনগুলিতে সব রাজ্যেরই প্রতিষ্ঠা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। বাঙালির ইতিহাস, সংস্কৃতিতে এমন দিনের গুরুত্ব বড় একটা শোনা যায়নি আগে। দেশভাগের ইতিহাসে তারিখটির কথা জানা থাকলেও তাতে উৎসবের তাৎপর্য কার্যত খুঁজে পায়নি পশ্চিমবঙ্গবাসী। […]

বিস্তারিত পড়ুন